অনলাইন প্রতারণা কেন্দ্র থেকে ২ হাজারের বেশি মানুষ আটক
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মিয়ানমারের সেনাবাহিনী থাইল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত একটি বড় অনলাইন প্রতারণা কেন্দ্রে অভিযান চালিয়ে দুই হাজারেরও বেশি মানুষকে আটক করেছে এবং বেশ কিছু স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল জব্দ করেছে। সোমবার (২০ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘মায়ানমা অ্যালিন’ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন প্রতারণা, অবৈধ জুয়া ও সীমান্তপারের সাইবার অপরাধ দমনের অংশ হিসেবে মিয়ানমার সেনাবাহিনী সেপ্টেম্বরের শুরুর দিকে অভিযান শুরু করে। সেটার আওতায় কুখ্যাত সাইবার অপরাধ কেন্দ্র ‘কে কে পার্কে’ অভিযান চালানো হয়।
সংবাদমাধ্যমটি জব্দ করা স্টারলিংকের সরঞ্জাম ও অভিযানে অংশ নেওয়া সেনাদের ছবি প্রকাশ করেছে। তবে সেগুলো ঠিক কখন তোলা হয়েছে, তা স্পষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী জোরে দিয়ে বলেছে, কে কে পার্কের ২৬০টির বেশি ভবন অনিবন্ধিত। তারা ৩০ সেট স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনালসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করেছে। ২ হাজার ১৯৮ জনকে আটক করেছে। তবে তাঁরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
বিশ্বের নানা প্রান্তের মানুষকে প্রতারণার জন্য দায়ী নানা স্ক্যাম অপারেশন মিয়ানমার থেকে পরিচালিত হয়। সাধারণত অনলাইনে রোমান্টিক প্রলোভন ও ভুয়া বিনিয়োগ প্রস্তাবের মাধ্যমে এসব করা হয়।
কেন্দ্রগুলো বিদেশ থেকে কর্মী নিয়োগের সময় ভুয়া প্রতিশ্রুতি দেয়, তাঁদের বৈধ চাকরির প্রলোভন দেখায়, তারপর বন্দী করে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে বাধ্য করে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কম্বোডিয়ার একটি বড় সাইবার স্ক্যাম গ্যাংয়ের সন্দেহভাজন সংগঠকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। নিউইয়র্কের একটি কেন্দ্রীয় আদালত সেই গ্যাংয়ের সন্দেহভাজন প্রধানকে অভিযুক্ত করেন। এরপর স্ক্যাম অপারেশনগুলো আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে।
কে কে পার্ক মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তের কায়িন রাজ্যের মায়াওয়াড্ডি শহরে অবস্থিত। এই এলাকায় মিয়ানমারের সামরিক সরকারের তেমন একটা নিয়ন্ত্রণ নেই। এলাকাটিতে বরং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনীগুলোর প্রভাব রয়েছে।
সোমবার রাতে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন অভিযোগ করেন, কারেন ন্যাশনাল ইউনিয়নের শীর্ষ নেতারা কে কে পার্ক পরিচালিত স্ক্যাম প্রকল্পগুলোর সঙ্গে জড়িত।
আগেও এই অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ভিত্তি ছিল, কারেন গ্রুপ–সমর্থিত একটি কোম্পানি সেই জমি ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে। মিয়ানমারের সামরিক সরকারবিরোধী চলমান সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের অংশ কারেন ন্যাশনাল ইউনিয়ন সেই অভিযোগ অস্বীকার করেছে।
স্টারলিংক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির একটি উদ্যোগ। এর টার্মিনালগুলো কোম্পানির উপগ্রহের সঙ্গে সংযুক্ত থাকে। মিয়ানমারে এই কোম্পানির লাইসেন্স নেই। তা সত্ত্বেও দেশটিতে অবৈধভাবে স্টারলিংকের শত শত টার্মিনাল প্রবেশ করেছে।
এ বিষয়ে জানতে সোমবার ইলন মাস্কের কোম্পানির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নীতিমালা অনুযায়ী, তাদের টার্মিনাল ব্যবহার করে ‘মানহানিকর, প্রতারণামূলক, অশ্লীল বা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড’ পরিচালনা নিষিদ্ধ।
চীনের চাপের মুখে গত ফেব্রুয়ারিতে স্ক্যাম কেন্দ্রে একবার অভিযান চালিয়েছিল থাইল্যান্ড ও মিয়ানমার। স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনীগুলোর সহযোগিতায় পরিচালিত সেই অভিযানের মাধ্যমে পাচারের শিকার কয়েক হাজার মানুষকে মুক্তি দেওয়া হয়েছিল।
দ্য গার্ডিয়ান
পশ্চিমবঙ্গের
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে
১২ বছরের এক শিশুকে অপহরণ,
ধর্ষণ ও হত্যার ঘটনায়
প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭
জুলাই) গভীর রাতে বা...
দ্বিপাক্ষিক
সম্পর্ক জোরদার, বাণিজ্য প্রসার এবং যৌথ অর্থনৈতিক
প্রবৃদ্ধি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার
অংশ হিসেবে বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক
সংযোগ বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।৭ জু...
পাকিস্তানের
করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া
একটি বোয়িং কার্গো উড়োজাহাজের সন্ধানে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে উড়োজাহাজটিকে...
বাংলাদেশ
ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব...
বাংলাদেশের
গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে
সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা,
বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ
বিভিন্ন ব...
পশ্চিম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে
১৪টি নিয়ন্ত্রণকারী জাতিগত আরাকান আর্মি (এএ), রাখাইন পরিচয়
এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বৃহত্তর ঘোষণার অংশ হিসেবে পাউকতাও
এবং মিনবিয়াসহ বেশ কয...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ
বিন সালমান আল সৌদ দেশটি
সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সোমবার (৬ জুলাই)
বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...