অন্ধ্র প্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে শনিবার (১ নভেম্বর) সকালে পদদলিত হয়ে দুই শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। অন্যান্য দিনের তুলনায় এ দিন মন্দিরে অতিরিক্ত ভিড় ছিল। ভারতীয় সংবাদমাধ্যমে নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে কিছুটা পার্থক্য দেখা গেছে।
প্রাণহানির এ ঘটনা ঘটে অন্ধ্রের শ্রীকাকুলাম জেলার কাশিবুগার ভেঙ্কটেশ্বর মন্দিরে। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, অনেক ভক্ত একসঙ্গে সামনে এগোতে ঠেলাঠেলি শুরু করলে একটি রেলিং ভেঙে পড়ে এবং লোকজন হুড়মুড় করে একজন আরেকজনের ওপর গিয়ে পড়েন। এরপর শুরু হয় হুড়োহুড়ি। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে জানান তিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, ‘আমি কর্মকর্তাদের আহত ব্যক্তিদের দ্রুত ও যথাযথ চিকিৎসা প্রদানে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম তদারকির অনুরোধও জানিয়েছি।’
স্থানীয় সময় আজ দুপুরেও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছিল। ১২ একরের বেশি জায়গাজুড়ে বিস্তৃত ভেঙ্কটেশ্বর মন্দির। কাছের-দূরের বহু পুণ্যার্থী প্রতিদিন এ মন্দির দর্শনে আসেন।
এ ঘটনার কয়েক দিন আগেই প্রতিবেশী তামিলনাড়ু রাজ্যে পদদলনের এক ঘটনায় ৪১ জন নিহত হন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভয়াবহ
বন্যায় হাজারেরও বেশি মানুষ নিহত
এবং আরও অনেকে নিখোঁজ
হওয়ার পর, বিশ্বের বৃহত্তম
গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ
দাবি করছে নেপাল।নেপালের
পররাষ্ট্রমন্ত্রী শিশির...
পাকিস্তানের
সাথে পানি-বণ্টন চুক্তি অবশ্যই ভারতকে বহাল রাখতে হবে এবং কাশ্মীর
অঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ কেন্দ্রের
কাজ বন্ধ করতে হবে। সোমবার (৩১ আগস্ট)
হেগের স্থায়ী সালিশি আদালত এই রায় দিয়েছ...
গত ১৮ অগস্ট থেকে ভারতের বিহার রাজ্যের রাজধানী পটনার গর্দানিবাগ এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষা বাতিলের দাবি, প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের
অভি...
মিয়ানমার-লাগোয়া
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা বাড়াতে কক্সবাজারের রামু সেনানিবাসকে
আধুনিক এবং পূর্ণা...
ভারতের বিভিন্ন
রাজ্যের ১৪ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে! সম্প্রতি দেশের শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত (আদালত বান্ধব) বিজয় হংসরিয়া। অ্যামিকাস
কিউরিরা তথ্য...
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে
রোববার (১৭ আগস্ট) ঢাকা
থেকে কিছু শর্তের কথা
বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এগু...
বিশ্বের
৩৬টি দেশের গড়ে ৪৫ শতাংশ
মানুষের মধ্যে ভারতকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
রয়েছে। ৪১ শতাংশ মানুষের
দৃষ্টিভঙ্গি ভারতের অনুকূলে নয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান
পিউ রিসার্চ সেন্টার ৩৬টি দেশে...
রাখাইন
রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা বর্তমানে
বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা প্রায় তিন
লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফেরত নিতে
ইচ্ছুক। জান্তাসমর্থিত সরকার নিশ্চিত করেছে, এসব রোহি...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...