আধুনিক ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প নেই
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইরানের সাহসী প্রতিরোধ ও পাল্টা ক্ষেপনাস্ত্র হামলা ইসরাইলকে কিংকর্ব্যবিমূঢ় ও সাময়িকভাবে বিপর্যস্ত করে ফেলে। সাম্প্রতিক ইরান-ইসরাইল ও ভারত-পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ সংশ্লিষ্ট দেশগুলোকে এ কথাই স্মরণ করিয়ে দিয়ে গেছে যে আধুনিক ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন অপরিহার্য।
শনিবার (২৮ জুন) রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত ‘মধ্যপ্রাচ্যের জটিলতা ও বাংলাদেশের পরিণতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সামরিক বিশেষজ্ঞরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাফায়াত আহমদ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ উজ জামান।
সভাপতি অবসরপ্রাপ্ত জেনারেল ফজলে এলাহি আকবর উদ্বোধনি বক্তব্যে বাংলাদেশের ওপর ইরান-ইসরাইল সংঘাতের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই নাজুক যুদ্ধবিরতি ভেঙ্গে গেলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
কীভাবে আরব উপদ্বীপের ভৌগলিক ও রাজনৈতিক চিত্র যুগে যুগে পরিবর্তিত হয়েছে এবং ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়েছে তা বিশ্লেষণ করেন প্যানেল আলোচক ব্রিগেডিয়ার শাফায়াত আহমদ।
এয়ার কমোডর শফিকুল ইসলাম বলেন, দুটো যুদ্ধ থেকে শিক্ষা হচ্ছে আধুনিক ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
অধ্যাপক রাশেদ উজ জামান বলেন, ইসরাইল তার ভূখণ্ডগত লক্ষ্য এবং পশ্চিমারা তাদের কৌশলগত উদ্দেশ্য হাসিল না করা পর্যন্ত এ সংঘাতের অবসান হবে না।
বৈঠকে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল নুরুদ্দিন খান, অধ্যাপক মাহবুব উল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ম সা আ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবুল কালাম, প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...