মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ভাঙন দেখা দিয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নানা জটিলতায় দলের অনেক সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করে আত্মসমর্পণের অপেক্ষায় রয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে নয়া দিগন্ত পত্রিকা বুধবার (১৩ আগস্ট) জানায়, কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী নাফ নদীর তীরবর্তী মিয়ানমারের লালদ্বীপ এলাকায় আরাকান আর্মির অন্তত ১২ জন সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করে আত্মসমর্পণের অপেক্ষায় রয়েছে।
ওই সূত্র জানায়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে তাদের অবস্থান শনাক্ত হয়েছে। তারা যেকোনো সময় জালিয়ার দ্বীপ, দমদমিয়া, কেরনতলী বা বরইতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে।
সূত্র জানায়, মিয়ানমার জান্তা বাহিনী সম্প্রতি রাখাইন রাজ্যের দক্ষিণ মংডু টাউনশিপে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পাওয়ার পর জীবন বাঁচাতে মংডু এলাকায় অবস্থানরত আরাকান আর্মির বহু সদস্য সীমান্তবর্তী লালদ্বীপ এলাকায় জড়ো হয়েছে। গত জুলাই মাস থেকেই মংডু সীমান্তে আরাকান আর্মি অভ্যন্তরীণ বিভেদ, জনবল ঘাটতি ও নিরাপত্তা সঙ্কটে নড়বড়ে হয়ে পড়েছে।
জানা গেছে, উখিয়া, নাইক্ষ্যংছড়ি ও মংডুর বিপরীতে অন্তত ১৩টি পয়েন্টে আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) ও আরাকান আর্মির তৎপরতা বেড়েছে। এর মধ্যে টাউংপিও লেৎ-ইয়ার, এনগারাঘ্যুং, বাউতলাসরিশিং পাড়া, বাউদুল্লামাহিতাউং, অকচিলপাড়া, রেজুপাড়া, চৌধুরীপাড়া এবং লেম্বুচড়াল্যাংমুইপাড়া বেল্টে নজরদারি বাড়ানো হয়েছে।
সূত্র জানায়, দীর্ঘ সংঘর্ষ, মাদক ও লুটপাটের ভাগ নিয়ে বিরোধ এবং যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলায় বহু সদস্য দল ত্যাগ করেছে। ঘাটতি পূরণে আশপাশের টাউনশিপ থেকে আনা নতুন সদস্যদের বড় অংশই রাখাইন নয়; তারা অন্য ছয়টি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ায় ভাষাগত বাধা, ভূগোল অজ্ঞতা ও যুদ্ধক্ষেত্রে অনীহা কার্যক্ষমতা কমিয়ে দিয়েছে।
এ অবস্থায় গত ১৫ জুলাই কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গ্যা (২১)। বান্দরবানের গর্জবুনিয়ার বাসিন্দা এই যুবকের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, দু’টি ম্যাগাজিন ও ৫২ রাউন্ড গুলি জব্দ হয়। তার দাবি, মংডুর একটি ক্যাম্প থেকে অন্তত ৩০০ সদস্য পালিয়েছে, যাদের কেউ কেউ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
এদিকে, ১১ আগস্ট রাত ১০টার পর বান্দরবানের ঘুমধুম সীমান্তে তুমব্রু এলাকার নারিকেল বাগিচা সংলগ্ন স্থানে থেমে থেমে তীব্র গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়দের ধারণা, সেখানে আরাকান আর্মি ও আরসা বা আরএসওর মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, সংঘর্ষস্থল সীমান্ত পিলার থেকে ৩৩০ মিটার ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে।
সূত্র মতে, জনবল সঙ্কট, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ভাষাগত অমিল ও বহুমুখী চাপে উত্তর মংডুতে দ্রুত প্রভাব হারাচ্ছে আরাকান আর্মি এবং আসন্ন দিনগুলোতে আরো সদস্যের আত্মসমর্পণের সম্ভাবনা রয়েছে।
ইরানের
দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার জবাব হিসেবে বাহরাইন
ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক
লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।এর আগে যুক্...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে তুরস্কে কয়েক
হাজার কোটি ডলারের অস্ত্র
চুক্তির ঘোষণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা।
মূলত ইউরোপের প্রতিরক্ষায় নিজেদ...
চীন
সোমবার (৬ জুলাই) একটি সাবমেরিন থেকে
প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণমূলক ডামি ওয়ারহেড বহনকারী
একটি ‘কৌশলগত’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।কৌশলগতভাবে
গুরুত্বপূর্ণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্...
ইয়েমেনের
বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি
বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা
নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত
...
আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তাদের মিত্র
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার (৪ জুলাই) মালিজুড়ে নতুন করে সমন্বিত
হামলা চালিয়েছে। কয়েক মাস আগে
একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা দ...
ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের দাবি
করেছে রাশিয়া। গত শুক্রবার রুশ
সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায়, দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি তা...
যুক্তরাষ্ট্র
শনিবার (৪ জুলাই) ২৫০ বছরে পদার্পণ
করেছে। তবে স্বাধীনতার এই
ঐতিহাসিক বার্ষিকী উদ্যাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের
প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এ উদ্যাপনের কেন্...
হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং লোহিত সাগরে উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যের নৌপথের মানচিত্র বদলে যাচ্ছে। সমুদ্র ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিশ্বজুড়ে কন্টেইনারবাহী জাহাজের যাতায়াতের প্রধ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...