মিয়ানমারে জান্তা বাহিনীর আরেকটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার (১ জুলাই) কারেনি (কায়া) রাজ্যের হপাসাওং শহরে এটি গুলি করে ভূপাতিত করা হয়। বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। দ্যা ইরাবতী
কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) দাবি করে মঙ্গলবার রাতে প্রতিরোধ যোদ্ধারা হপাসাওং-এ জান্তার পদাতিক ব্যাটালিয়নের ১৩৪ এবং ১৩৫ সদর দপ্তরে আক্রমণ করার সময় এফটিসি-২০০০জি জঙ্গিবিমানটি গুলি করে ভূপাতিত করা হয়। এই বিমান সরকারি বাহিনীকে সহায়তা করছিল।
বৃহস্পতিবার (৩ জুন) কেএনডিএফ-এর ডেপুটি কমান্ডার মাউই (মারউই) তার ফেসবুকে ধ্বংসাবশেষের ছবি ওএকটি ভিডিও শেয়ার করেন। এতে দেখা যায়, জঙ্গিবিমানের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে প্রতিরোধ বাহিনী উল্লাস করছে।
মিয়ানমার সরকার জঙ্গিবিমান হারানোর কথা স্বীকার করেছে। রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এটি নিখোঁজ হয়েছে বলে সরকার জানায়। তবে এর জন্য যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়াকে দায়ী করেছে। এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
সামরিক বিমান চলাচল পর্যবেক্ষণকারী গোষ্ঠী ‘এনিমি এয়ার রুট চ্যানেল’ জানায়, মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ-পূর্বে মেইকটিলার নেপিদো এবং শান্তে বিমান ঘাঁটি থেকে চারটি জঙ্গিবিমান এবং একটি পরিবহন বিমান উড্ডয়ন করে।
চীনে তৈরি এফটিসি-২০০০জি-এর মূল্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে সরকার চীন থেকে এ ধরনের ছয়টি জেট কিনে এবং এগুলো উত্তর শান রাজ্যের নামহসান বিমান ঘাঁটিতে দুটি ব্যাচে সরবরাহ করা হয়।
ব্যাপকভাবে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, প্রতিরোধ বাহিনী ১৩৪ ব্যাটালিয়ন দখল করছে। এ সময় তারা অস্ত্র ও গোলাবারুদসহ কয়েক ডজন সরকারী সেনা এবং তাদের পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে।
এর আগে ১০ জুন, সরকার বিরোধী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাগাইং অঞ্চলের পালেতে কান ডাউক থানা দখলের যুদ্ধের সময় জান্তার আরেকটি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করে। জান্তা সরকার দাবি করে যে মহড়া চালানোর সময় ইঞ্জিনে ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়।
২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে রাখাইন, কাচিন, শান, কারেনি এবং কারেন রাজ্য এবং সাগাইং অঞ্চলে প্রতিরোধ বাহিনীর সাথে যুদ্ধে জান্তা কমপক্ষে ১০টি বিমান হারিয়েছে। এর মধ্যে চারটি যুদ্ধবিমান, পাঁচটি হেলিকপ্টার এবং একটি হেলিকপ্টার গানশিপ।
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
এক মাস পর যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধের প্রথম হামলার পর, এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে
একটি নতুন পর্যায়ের ইঙ্গিত দিয়েছেন বলে মনে হচ্ছে। গত শুক্রবার এই যুদ্ধ তার প্রথম
ছয় ম...
পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নোত্তরের জবাবে জানিয়েছেন
যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে
গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্র...
প্রধানত
নারী ও মেয়েদের প্রতি
তাদের আচরণের কারণে তালেবানকে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে নৃশংস শাসনব্যবস্থা বলা যেতে পারে।
এই গোষ্ঠী সন্ত্রাসীদেরও আশ্রয় দেয় এবং এর
নেতারা নিষেধাজ্ঞার শিকার ও বিশ্...
বাংলাদেশ
ও ভারত কয়েক মাস
ধরে তাদের কূটনীতির কৌশল ‘রিসেট’ করার চেষ্টা করছে।
এই শব্দ থেকে মনে হতে পারে আন্তর্জাতিক
সম্পর্কটি যেন কোন ওয়াই-ফাই
রাউটারের মতো - বন্ধ করে আবার
চালু করলেই ঠিক হয়ে যায়...
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
পাকিস্তান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ককে তারা নিজেদের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে।রূপক অর্থে বলা যায়,
পাকিস্তান ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...