ইরান প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে তৈরি টুইন-ইঞ্জিন পরিবহন বিমান সিমোর্গ (ফিনিক্স) প্রদর্শন করেছে।
বিমানটি মূলত রাশিয়ার আন্তোনোভ এএন-১৪০ এর একটি ইরানী সংস্করণ। পেছন দিকে কার্গো র্যাম্প সংযোজন ছাড়াও এতে অন্যান্য পরিবর্তন আনা হয়েছে। ১১ ডিসেম্বর কিশ দ্বীপে দ্বাদশ আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনীতে এপি প্রথমবারের মতো উন্মোচন করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ’র বরাত দিয়ে ইসলামিক রেভল্যুশন গার্ড কোর (আইআরজিসি) নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং একটি দেশীয় কোম্পানি যৌথভাবে এই টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমানটি ডিজাইন ও নির্মাণ করেছে।
২০২২ সালের মে মাসে নির্মাণ কাজ শুরু হওয়ার পর ২০২৩ সালের মে মাসে সিমোরগ প্রথম উড্ডয়ন করে।
ইরান এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ (এইচইএসএ) নির্মিত সিমোরগ হল এএন-১৪০-এর সর্বশেষ ইরানী সংস্করণ। এর আগে ইউক্রেনের সাথে মিলে তারা ইরান-১৪০ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট (এমপিএ) তৈরি করে। এটি ২০০২ সালে প্রথম খবর হয় এবং ২০১২ সালে সার্ভিসে যোগদানের সনদ লাভ করে।
জেনস থেকে অনুদিত
ভারতীয় সংঘবদ্ধ
অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক অভিযানে ২৪ জনকে গ্রেফতার
করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) তারা জানায়, কানাডায়
এক প্রভাবশালী শিখ নে...
ন্যাটো
সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙ্কারা সফরকে ঘিরে তুরস্কের প্রত্যাশা
বেড়েছে। বিশ্লেষকদের মতে, এ সফরের
ফলে তুরস্ক বেশ কয়েকটি এফ-১১০ যুদ্ধবিমান ইঞ্জিন
সংগ্রহে...
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ
নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি
শুক্রবার শেষ শ্রদ্ধা জানিয়েছেন
দেশটির শীর্ষ নেতারা। একই সঙ্গে তাঁর
মরদেহ যেখানে শায়িত রয়েছে, সেই তেহরানে শোকাহত...
ফুটপাতগুলো নতুন করে রং করা হচ্ছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন উত্তেজনা আর উৎকণ্ঠার নগরী। কারণ, শনিবার (১১ এপ্রিল) সেখানে এমন এক বৈঠক হতে যাচ্ছে, যার দিকে তা...
স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্র...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...