এবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আমেরিকান কিছু পণ্যের ওপর নয়াদিল্লি কর্তৃক ‘উচ্চ শুল্ক’ আরোপের প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন রিপাবলিকান এই নেতা।
সাংবাদিকদের ট্রাম্প বলেছেন- যদি তারা (ভারত) আমাদের ওপর শুল্ক আরোপ করে তাহলে আমরাও তাদের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করব। তারা শুল্ক দিলে আমরাও দিব। তারা যে পণ্যের ওপর দিবে আমরাও সেই পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করব। তারা শুল্ক না দিলে আমরাও দিব না।
চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রসঙ্গ টানেন ট্রাম্প। তিনি বলেন, ভারত ও ব্রাজিল এমন দেশগুলোর মধ্যে রয়েছে যারা কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে।
নভেম্বরে ভূমিধস জয় পেয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করছেন ট্রাম্প। তিনি এবার বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। সে তালিকায় যুক্ত হতে পারে ভারত।
ট্রাম্পের এই শুল্ক নীতিতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তবে ট্রাম্প তার নীতিতে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, মূলত এবার বিভিন্ন দেশকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছেন ট্রাম্প।
সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ভারত আমাদের ওপর শতভাগ শুল্ক আরোপ করলে আমরা কি তাদের ওপর শুল্ক আরোপ করব না? আপনারা জানেন, তারা ১০০ বা ২০০ শতাংশ শুল্ক আরোপ করে। ভারতের শুল্ক আরোপ অনেক বেশি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। পাশাপাশি ব্রাজিলকেও এ তালিকায় রেখেছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায়- তাহলে ঠিক আছে, আমরাও তাদের ওপর শুল্ক আরোপ করব। এক প্রশ্নের জবাবে ট্রাম্পের বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক বলেন, ‘পারস্পরিক’ বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। এক্ষেত্রে অন্য দেশের আচরণ অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে তারা।
এনডিটিভি
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
যাঁরা
ভারতীয় গণতন্ত্রকে সাধারণত বড় বড় নির্বাচন
বা প্রতিষ্ঠান ভেঙে পড়ার আশঙ্কার
দৃষ্টিতে দেখেন, তাঁদের জন্য সাম্প্রতিক কয়েক
সপ্তাহ এক ভিন্ন অভিজ্ঞতা
এনে দিয়েছে। এ সময়ে দেখা
গেছে, গণতন্ত্রের ভিত এ...
ভারতে
আশ্রিত ও দণ্ডিত পলাতক
শেখ হাসিনা যদিও সম্প্রতি একাধিকবার
বলেছেন যে তিনি বাংলাদেশে
‘ফিরতে’ চান (রয়টার্সের সঙ্গে
১০ জুলাইয়ের পরে এএফপির সঙ্গে
২৯ জুলাই একই কথা বলেছেন);
কিন্তু তিনি নিশ্চয়ই অ...
বহু
বছর পর এই প্রথম
নিজেকে ভারতীয় ভেবে দারুণ এক
আনন্দ অনুভব হচ্ছে। ঠিক যখন সব
আশা শেষ হয়ে গেছে
মনে হচ্ছিল, তখনই তাঁদের আগমন।
বৃষ্টিতে সওয়ার হয়ে এলেন একদল
তরুণ তেলাপোকা। বিচারক আর রসিকতার এক...
ভারতে ‘ককরোচ
জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক দুই মাস
পর এর অনুসারীরা এখন এক চরম পরিস্থিতির মুখোমুখি। দিল্লির যন্তর মন্তর মানমন্দিরে সিজেপির
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষ...
মিয়ানমারের
ভেতর দিয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক
করিডর (বিসিইসি) আপাতদৃষ্টিতে একটি অবকাঠামোগত ও
বাণিজ্যিক সংযোগ প্রকল্প। কিন্তু গভীরে গেলে এটি শুধু
রাস্তা, রেল, বন্দর, পাইপলাইন
বা শিল্পাঞ্চলের প্রশ্ন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু
একটি নিয়মিত দ্বিপক্ষীয় সফর নয়; বরং
এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা
হিসেবে বিবেচিত হচ্ছে।...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...