তালেবানের দখলদারিত্বের সময় আফগানিস্তান থেকে কূটনীতিকদের প্রত্যাহার করার তিন বছরেরও বেশি সময় পর সৌদি আরব রোববার কাবুলে দেশটির দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে।
সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘সৌদি সরকারের ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সমস্ত পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে, ২২ ডিসেম্বর থেকে কাবুলে দেশটির মিশনের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কাবুলে সৌদি প্রতিনিধিত্ব কোন স্তরের হবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে মন্তব্য করার অনুরোধের কোন জবাব দেয়নি।
রিয়াদ ২০২১ সালের ১৫ আগস্ট, ঘোষণা করেছিল যে দেশটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের ফলে সৃষ্ট "অস্থিতিশীল পরিস্থিতি" তৈরি হওয়ার কারণে আফগান রাজধানী থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে।
২০২১ সালের নভেম্বরে সৌদি আরব বলেছিল যে দেশটি আফগানিস্তানে কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করছে। দেশটি এর দাতা সংস্থা কেএস রিলিফের মাধ্যমে সেদেশে মানবিক সহায়তাও প্রদান করে।
তালেবান সরকারকে কোনো দেশই স্বীকৃতি দেয়নি।
১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া মাত্র তিনটি দেশের একটি হল সৌদি আরব, অন্যদু’টি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। ওই সরকারকে ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট উৎখাত করে।
এএফপি
সামরিক
বাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার
অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় সেনার
এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। তামিলনাড়ুর ভেলোর থেকে পাকড়াও করা
হয়েছে বাবু পি নামে
ওই প্রাক্তন সেনাকর্মীকে। তিনি হোয়াটস্অ্য...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ
ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে জ্বালানি আমদানি
ও যৌথ অবকাঠামো উন্নয়নের
নতুন সুযোগ তৈ...
প্রতিরক্ষা
উৎপাদন ও সক্ষমতার ক্ষেত্রে
সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া বুধবার
(২১ অক্টোবর) একটি
বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।কাতারে
আয়োজিত এক অনুষ্ঠানে চার
দেশ...
উজবেকিস্তান
সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উজবেক প্রেসিডেন্ট
শভকাত মির্জিয়োয়েভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ
ও উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আশাবাদ
ব্যক্ত করেছে।জাতি...
হাইতিতে জাতিসংঘ
নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর
পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাইতির
উদ্দেশ্যে বাংলা...
সংগঠিত
অভিবাসন সংক্রান্ত অপরাধ দমন, প্রতারণামূলক অভিবাসন
প্রতিরোধ এবং অপরাধী চক্রের
শোষণ থেকে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের
সুরক্ষায় একটি নতুন সহযোগিতা
কাঠামো গঠনে সম্মত হয়েছে
বাংলাদেশ ও যুক্তরাজ্য।রোবব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...