ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার মুসলিমরা। কারণ, সেই ঘটনার পর থেকেই ভেঙে ফেলা হচ্ছে তাদের বাড়ি-ঘর। যাত্রাপথে করা হচ্ছে হেনস্তা। আবার শুধু পোশাক ও শারীরিক অবয়বের ভিত্তিতে করা হচ্ছে নির্যাতন।
পরিস্থিতি এমন যে— ভারতে এখন দাড়ি-টুপি রাখলেই দেওয়া হচ্ছে ‘সন্ত্রাসী’ তকমা। এমনকি দেশটির মিডিয়া নিরাপরাধ মানুষগুলোকে এমনভাবে উপস্থাপন করছে যেন, তারাই মূল অপরাধী।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে এমনই এক ভুক্তভোগীর গল্প।
ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বাসিন্দা ফারুক আহমেদ। কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা তিনি। ফারুক আহমেদের ভাই মোহাম্মদ ইকবাল গত ৭ মে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের সময় নিহত হন। ভাইয়ের সেই মৃত্যু এবং পরবর্তী সময়ে কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হয় ফারুক আহমেদের পরিবারকে।
ফারুক আহমেদ জানান, তার ভাই ইকবাল পুঞ্চের জিয়া-উল-উলুম মাদ্রাসায় নিহত হন। সেখানে মূলত ইসলামি শিক্ষা দেওয়া হয়। তিনি ২০ বছরের বেশি সময় ধরে সেখানেই কাজ করতেন। তবে ইকবালের মৃত্যুতেই তার পরিবারের দুঃসময় শেষ হয়ে যায়নি।
ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম কোনো প্রমাণ ছাড়াই ইকবালকে ‘সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করে। এরপরই পুলিশ এক বিবৃতি দিয়ে সেই দাবি খণ্ডন করে।
ফারুক আহমেদ বলেন, ‘আমার ভাই শিক্ষক ছিলেন, কিন্তু তারা (গণমাধ্যম) তার দাড়ি আর টুপি দেখে তাকে সন্ত্রাসী তকমা দেয়’।
তিনি আরও বলেন, ‘এটি ছিল আমাদের জন্য কাটা ঘায়ে নুন ছিটানোর মতো। আমরা ইকবালকে হারালাম, তারপর সংবাদমাধ্যম তার বদনাম করল। আফসোস মৃতরা কখনোই নিজেদের রক্ষা করতে পারে না’।
গণমাধ্যমের এমন অপপ্রচার নিয়ে ভারতের স্বাধীন সংবাদমাধ্যম নিউজলন্ড্রির ব্যবস্থাপনা সম্পাদক মনীষা পান্ডে বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত ভুল তথ্য ও তথ্য-প্রমাণহীন দাবির মাত্রা ছিল মর্মান্তিক’।
তিনি উল্লেখ করেন, দর্শকপ্রিয়তা অর্জনের জন্য চ্যানেলগুলোর মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি স্বাভাবিক। তবে সংঘাতের ‘উগ্র দেশপ্রেমিক ও দায়িত্বজ্ঞানহীন কভারেজের’ তীব্রতা ছিল নজিরবিহীন এবং ‘আমি এর আগে এমন কিছু দেখিনি’।
পশ্চিমবঙ্গের
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে
১২ বছরের এক শিশুকে অপহরণ,
ধর্ষণ ও হত্যার ঘটনায়
প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭
জুলাই) গভীর রাতে বা...
দ্বিপাক্ষিক
সম্পর্ক জোরদার, বাণিজ্য প্রসার এবং যৌথ অর্থনৈতিক
প্রবৃদ্ধি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার
অংশ হিসেবে বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক
সংযোগ বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।৭ জু...
পাকিস্তানের
করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া
একটি বোয়িং কার্গো উড়োজাহাজের সন্ধানে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে উড়োজাহাজটিকে...
বাংলাদেশ
ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব...
বাংলাদেশের
গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে
সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা,
বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ
বিভিন্ন ব...
পশ্চিম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে
১৪টি নিয়ন্ত্রণকারী জাতিগত আরাকান আর্মি (এএ), রাখাইন পরিচয়
এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বৃহত্তর ঘোষণার অংশ হিসেবে পাউকতাও
এবং মিনবিয়াসহ বেশ কয...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ
বিন সালমান আল সৌদ দেশটি
সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সোমবার (৬ জুলাই)
বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...