কৃতিত্বের স্বীকৃতি: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এখন ফিল্ড মার্শাল
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। মঙ্গলবার (২০ মে) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে ৬০ বছরের মধ্যে পাকিস্তানে সামরিক বাহিনীর কোনো জেনারেল ফিল্ড মার্শাল হলেন। এর আগে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দিয়েছিলেন।
রয়টার্স জানায়, আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে দেশটির সঙ্গে পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার পর আসিম মুনিরকে এই পদোন্নতির অনুমোদন দেওয়া হলো। কাশ্মীরে হামলা ঘিরে তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়েছিল দুই দেশ।
পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফিল্ড মার্শাল হলো সামরিক বাহিনীর পাঁচ–তারকা বিশিষ্ট পদ। অসাধারণ নেতৃত্ব বা যুদ্ধক্ষেত্রে কৃতিত্বের জন্য এই পদমর্যাদা দেওয়া হয়। ১৯৬৫ সালে আইয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দিয়েছিলেন। এই পদমর্যাদায় থেকেই আসিম মুনির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও শত্রুর পরাজয় নিশ্চিত করার জন্য আসিম মুনিরের ‘কৌশলগত প্রজ্ঞা ও সাহসী নেতৃত্বের’ স্বীকৃতি হিসেবে এই মর্যাদা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুর দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন আসিম মুনির। সাধারণত পাকিস্তানের সেনাপ্রধানদের মেয়াদ হয় তিন বছর। তবে ২০২৩ সালের নভেম্বরে দেশটির পার্লামেন্টে আইন সংশোধন করে আসিম মুনিরের মেয়াদ পাঁচ বছর করা হয়।
মন্ত্রিসভা আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদোন্নতির অনুমোদন দেওয়ার পর তিনি বলেন, ‘এটি শুধু (আমার) ব্যক্তিগত নয়, বরং পুরো দেশ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্মান।’
পশ্চিমবঙ্গের
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে
১২ বছরের এক শিশুকে অপহরণ,
ধর্ষণ ও হত্যার ঘটনায়
প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭
জুলাই) গভীর রাতে বা...
দ্বিপাক্ষিক
সম্পর্ক জোরদার, বাণিজ্য প্রসার এবং যৌথ অর্থনৈতিক
প্রবৃদ্ধি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার
অংশ হিসেবে বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক
সংযোগ বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।৭ জু...
পাকিস্তানের
করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া
একটি বোয়িং কার্গো উড়োজাহাজের সন্ধানে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে উড়োজাহাজটিকে...
বাংলাদেশ
ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব...
বাংলাদেশের
গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে
সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা,
বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ
বিভিন্ন ব...
পশ্চিম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে
১৪টি নিয়ন্ত্রণকারী জাতিগত আরাকান আর্মি (এএ), রাখাইন পরিচয়
এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বৃহত্তর ঘোষণার অংশ হিসেবে পাউকতাও
এবং মিনবিয়াসহ বেশ কয...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ
বিন সালমান আল সৌদ দেশটি
সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সোমবার (৬ জুলাই)
বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...