কৌশলগত নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও জাপান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। যার মধ্যে রয়েছে সামুদ্রিক নিরাপত্তা, কৌশলগত সংলাপ এবং প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাপান সফরের তৃতীয় দিনে শুক্রবার (৩০ মে) এই প্রতিশ্রুতি দেয়া হয়, যা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের ক্রমবর্ধমান নিরাপত্তা পদক্ষেপের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
আলোচনার মূল বিষয় ছিল জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কাঠামোর আওতায় বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি পেট্রোল বোট সরবরাহ। সমমনোভাবসম্পন্ন অংশীদারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ওএসএ কৌশল প্রণয়ন। পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে পেট্রোল বোটগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক সীমা রক্ষায় সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
উভয় সরকারই প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত একটি চুক্তি স্ইয়ের বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে। এই চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি, যৌথ উন্নয়ন এবং প্রযুক্তি শেয়ারিংয়ের জন্য আইনি এবং পদ্ধতিগত কাঠামো সহজতর করা। এই চুক্তি অংশীদারিত্বের ভিত্তিতে ভারি প্রতিরক্ষা শিল্প স্থাপনের ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশের সঙ্গে জাপানের ১০৬ কোটি ডলারের ঋণ চুক্তি সই হয়েছে। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে জাপান এই অর্থ দেবে। এর মধ্যে ৪১ কোটি ৮০ লাখ ডলার ডেভেলপমেন্ট পলিসি ঋণ। এগুলো বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর জন্য বরাদ্দ করা হবে।
সামরিক
বাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার
অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় সেনার
এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। তামিলনাড়ুর ভেলোর থেকে পাকড়াও করা
হয়েছে বাবু পি নামে
ওই প্রাক্তন সেনাকর্মীকে। তিনি হোয়াটস্অ্য...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ
ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা বিষয়ক
সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ফলে জ্বালানি আমদানি
ও যৌথ অবকাঠামো উন্নয়নের
নতুন সুযোগ তৈ...
প্রতিরক্ষা
উৎপাদন ও সক্ষমতার ক্ষেত্রে
সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া বুধবার
(২১ অক্টোবর) একটি
বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।কাতারে
আয়োজিত এক অনুষ্ঠানে চার
দেশ...
উজবেকিস্তান
সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উজবেক প্রেসিডেন্ট
শভকাত মির্জিয়োয়েভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ
ও উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আশাবাদ
ব্যক্ত করেছে।জাতি...
হাইতিতে জাতিসংঘ
নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশ নিতে বাংলাদেশ সেনাবাহিনীর
পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাইতির
উদ্দেশ্যে বাংলা...
সংগঠিত
অভিবাসন সংক্রান্ত অপরাধ দমন, প্রতারণামূলক অভিবাসন
প্রতিরোধ এবং অপরাধী চক্রের
শোষণ থেকে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের
সুরক্ষায় একটি নতুন সহযোগিতা
কাঠামো গঠনে সম্মত হয়েছে
বাংলাদেশ ও যুক্তরাজ্য।রোবব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...