ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার এক সাহসী প্রদর্শনী হিসেবে ভিয়েতনাম আগামী ২ সেপ্টেম্বর দেশটির ৮০তম বিপ্লব এবং জাতীয় দিবসের আগে সামরিক মহড়ার সময় একটি নতুন উন্নত দেশীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জনসম্মুখে হাজির করেছে।
হ্যানয়ের কাছে ৪ নং জাতীয় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই মহড়ায় ১৫ হাজারের বেশি সৈন্য, ট্যাঙ্ক, কামান এবং বিশেষায়িত যুদ্ধযান অংশগ্রহণ করে।
তবে সবকিছুর মধ্যে ভিয়েটেল অ্যারোস্পেস ইনস্টিটিউট (ভিটিএক্স)-এর তৈরি একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামরিক বিশ্লেষক এবং প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মনযোগ আকর্ষণ করে।
আঞ্চলিক প্রতিরক্ষা বিশ্লেষকরা জানান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি দ্বৈত-উদ্দেশ্যে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি নতুন সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিবারের অংশ বলে মনে হচ্ছে, যা জাহাজ-বিধ্বংসী এবং স্থলভাগে আক্রমণ চালাতে সক্ষম।
ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রের স্পেসিফিকেশন নিশ্চিত না করলেও ওপেন-সোর্স প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ক্ষেপনাস্ত্রের ৮০ কিলোমিটার, ১০০ কিলোমিটার এবং ৩০০ কিলোমিটার পর্যন্ত অপারেশনাল রেঞ্জের বিভিন্ন রূপ থাকতে পারে। এটি স্থানীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
ক্ষেপণাস্ত্রটির নকশার সঙ্গে রাশিয়ার জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেএইচ-৩৫ই এর মিল রয়েছে। ইতোপূর্বে ভিয়েতনাম তার নৌবাহিনীর জন্য রুশ ক্ষেপনাস্ত্রগুলো সংগ্রহ করেছিল।
পশ্চিমবঙ্গের
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে
১২ বছরের এক শিশুকে অপহরণ,
ধর্ষণ ও হত্যার ঘটনায়
প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭
জুলাই) গভীর রাতে বা...
দ্বিপাক্ষিক
সম্পর্ক জোরদার, বাণিজ্য প্রসার এবং যৌথ অর্থনৈতিক
প্রবৃদ্ধি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার
অংশ হিসেবে বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক
সংযোগ বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।৭ জু...
পাকিস্তানের
করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া
একটি বোয়িং কার্গো উড়োজাহাজের সন্ধানে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে উড়োজাহাজটিকে...
বাংলাদেশ
ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব...
বাংলাদেশের
গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে
সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা,
বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ
বিভিন্ন ব...
পশ্চিম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে
১৪টি নিয়ন্ত্রণকারী জাতিগত আরাকান আর্মি (এএ), রাখাইন পরিচয়
এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বৃহত্তর ঘোষণার অংশ হিসেবে পাউকতাও
এবং মিনবিয়াসহ বেশ কয...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ
বিন সালমান আল সৌদ দেশটি
সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সোমবার (৬ জুলাই)
বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...