বিলাওল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র সঙ্গে সংঘাতে জড়িয়েছেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ়। সেই জল্পনা-কল্পনার মাঝেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ় শরিফের সঙ্গে একান্ত বৈঠক সারলেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সূত্রের খবর, বিরোধের পথ থেকে সরে আসার জন্য নওয়াজ়কে তাঁর কন্যা মরিয়মকে বোঝানোর জন্য অনুরোধ করেন পাক প্রধানমন্ত্রী!
পাঞ্জাব প্রদেশের খাল এবং বন্যা পরিস্থিতি নিয়ে দীর্ঘ দিন ধরেই মরিয়মের সঙ্গে পিপিপি-র বিরোধ চলছে। বিলাওলের দল প্রকাশ্যেই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে আসছে। বিরোধে ঘৃতাহুতি হয় যখন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের গলায় অভিযোগের পুনরাবৃত্তি শোনা যায়। বিলাওলের দলের বিরুদ্ধে পাল্টা মুখ খোলেন মরিয়ম। পিপিপি-র নেতাদের চুপ থাকার পরামর্শ দেন তিনি। তার পর থেকেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়।
এক সূত্রকে উদ্ধৃত করে নওয়াজ় ও শেহবাজের বৈঠকের কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’। দু’দিনের মালয়েশিয়া সফরে যাওয়ার আগে ভাই এর সঙ্গে দেখা করেন শেহবাজ়। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ় (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ়ের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে আলোচনায় অন্যতম বিষয়ই ছিল জোটের ‘ভাঙন’। কীভাবে এই বিরোধ থামানো সম্ভব, তা নিয়েই আলোচনা করতে গিয়েছিলেন শেহবাজ়, দাবি সূত্রের।
অনেকের মতে, পিপিপি যদি জোট সরকারের থেকে সমর্থন তুলে নেয়, তবে চাপে পড়তে পারেন শেহবাজ়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের দাবিও উঠতে পারে। সেই পরিস্থিতি যাতে তৈরি না-হয়, তাই আগেভাগেই পদক্ষেপ করতে চাইছেন পাক প্রধানমন্ত্রী।
ডন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।
মুঘলরা
১৫২৬ সালে পানিপথের প্রথম
যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে
মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। প্রায় সাড়ে তিন শতাব্দী জুড়ে
তারা এক বিশাল সাম্রাজ্য
বিস্তার করেন, যা তৎ...
সম্প্রতি নেপালজুড়ে রাজতন্ত্রের পক্ষে অনেক বিক্ষোভ হতে দেখা গেছে। অনেক বিক্ষোভে ভারতের কট্টরপন্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টার বহন করা হয়। এটা কিন্তু আকস্মিক কিছু নয়। এসব পোস্টার নেপালে রাজত...
বৃহস্পতিবার (১০ জুলাই) শত বসন্ত পার করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। যেকোনো বিশ্বনেতার জন্য এটি একটি বিরল মাইলফলক। তীক্ষ্ণ মনন ও নিরলস কর্মনীতি দিয়ে বয়সকে উপেক্ষা করেছেন এই আ...
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসি আইআরএফ) নামের ফেডারেল সংস্থা। জুলাই মাসে নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত...
আসিয়ান সদস্যপদ লাভের জন্য নতুন করে প্রচেষ্টা শুরু করেছে বাংলাদেশ। এ জন্য মালয়েশিয়ার সমর্থন কামনা করেছেন অন্তর্বর্তীকালীন নেতা মুহাম্মদ ইউনূস। কিন্তু এই মুহূর্তে তীব্র অভ্যন্তরীণ অস্থিরতা এবং শাসন ব...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...