বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার আবহে কৃষকদের স্বার্থরক্ষার কথা বলে মোদি আমেরিকাকে বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে ভাষণে মোদি বলেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনও কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। তার পরেই ইঙ্গিতপূর্ণভাবে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি, ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ভারতের বিরুদ্ধে শুল্ক আক্রমণ তীব্র করেছেন। এরই প্রতিবাদে বিরোধীরা সোচ্চার হয়েছেন। শুল্ক যুদ্ধের আবহে আমেরিকার উপর চাপ বাড়িয়ে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উদ্ধৃত করে জানিয়েছে, আগস্টের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। ডোভাল বর্তমানে রাশিয়ায় রয়েছেন।নির্বাচিত কলাম
বৃহস্পতিবার মস্কো থেকে পুতিনের ভারত সফরের কথা জানান তিনি। তবে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করেননি নিরাপত্তা উপদেষ্টা। রাজনৈতিক মহল এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্রাম্পের ঘোষণাকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল হিসাবে বর্ণনা করেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নাগরিকদের স্বার্থকে অগ্রাহ্য না করার আহ্বান জানিয়েছেন। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি দায়ী করেছেন। আপনি (মোদি ) কংগ্রেসের ৭০ বছরের শাসনামলকে পররাষ্ট্র নীতির এই বিপর্যয়ের জন্য দোষারোপ করতে পারেন না, খাড়গে এক্সে একটি পোস্টে মন্তব্য করেছেন।
কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ওয়াশিংটন ডিসির সাথে বাণিজ্য আলোচনায় যদি কোনো ফল না আসে, তাহলে ভারতের উচিত মার্কিন আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ডনাল্ড ট্রাম্পের শুল্ক আক্রমণের প্রতিশোধ নেওয়া।
মানবজমিন
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...