তৈমুর ক্ষেপণাস্ত্রের জাহাজ-বিধ্বংসী সংস্করণ পরীক্ষা করেছে পাকিস্তান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে, এই এই ক্ষেপনাস্ত্র মহড়ার মাধ্যমে নৌবাহিনী শত্রুপক্ষের সমুদ্র-ভিত্তিক হুমকি শনাক্ত এবং চূড়ান্তভাবে ধ্বংস করার" সক্ষমতা প্রদর্শন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, "পাকিস্তান নৌবাহিনীর এই প্রদর্শনী জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা পাকিস্তান সশস্ত্র বাহিনীর বহুমুখী সমন্বিত হামলা কৌশল এবং প্রচলিত ক্ষেত্রে সক্ষমতাকে আরও শক্তিশালী করবে"।
বিবৃতিটির সাথে একটি স্থিরচিত্র এবং একটি ভিডিও সংযুক্ত করা হয়। এতে রাডার প্রতিফলক উপাদানযুক্ত একটি ভাসমান বার্জ দেখা যায়, যা সম্ভবত একটি সারফেস কমব্যাট্যান্টের সিগনেচার অনুকরণ করার জন্য তৈরি করা হয়েছে।
ভিডিওটিতে, কমলা রঙের একটি ক্ষেপণাস্ত্রকে সমুদ্রের খুব কাছ দিয়ে উড়ে গিয়ে বার্জটিতে আঘাত হানতে দেখা যায়।
যদিও পাকিস্তান বিমান বাহিনী এর আগে স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তৈমুর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল। তবে, ২১ এপ্রিলের এই মহড়াটিই সম্ভবত সমুদ্র-ভিত্তিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রটির প্রথম প্রকাশ্যে ঘোষিত সরাসরি উৎক্ষেপণ।
আইএসপিআর উৎক্ষেপণের স্থান বা পরীক্ষায় ব্যবহৃত উৎক্ষেপণ মঞ্চের নাম প্রকাশ করেনি।
বিবৃতিতে এই উৎক্ষেপণে পাকিস্তান বিমান বাহিনীর সম্ভাব্য ভূমিকাও উল্লেখ করা হয়নি, যদিও পাকিস্তান নৌবাহিনীর কাছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম কোনো স্থির-ডানাযুক্ত যুদ্ধবিমান নেই।
পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশনস (জিআইডিএস) এই বিমান থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর তৈরি করছে।
সূত্র: জানেস
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান দেশে তৈরি দেশীয় এএম-৩৫০এস দূরপাল্লার রাডার এবং মাচান ট্যাকটিকাল আকাশ প্রতিরক্ষা রাডার সক্রিয় করেছে। যা দক্ষিণ এশিয়ার তড়িৎ-চৌম্বকীয় যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ফলে, যু...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...