থাই-কম্বোডিয়া সংঘাতে নিহত ৩৩, থাইল্যান্ডের গানবোট মোতায়েন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সীমান্ত সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। শনিবার (২৬ জুলাই) থাই নৌবাহিনী থাই উপসাগরে ৮টি গানবোট মোতায়েন করেছে। উভয় সরকার এই সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারোপ করেছে। সংঘর্ষে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছে এবং হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার এই সংঘাতের শুরু হয়। থাই কর্মকর্তারা অভিযোগ করেন যে কম্বোডিয়া বাহিনী সীমান্ত অতিক্রম করে তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। এরপর থেকে দুই পক্ষ হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী ত্রাত প্রদেশের উপকূলে থাইল্যান্ড গানবোট মোতায়েন করে বলে খবর পাওয়া গেছে।
গানবোট মোতায়েনের পর এই সহিংসতা আরও তীব্র আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে। কম্বোডিয়ার রকেট হামলায় বেশ কয়েকজন থাই বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়। থাইল্যান্ডের সেনাবাহিনী ক্লাস্টার বোমা, কামান এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে বলে কম্বোডিয়া অভিযোগ করেছে।
এদিকে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের নেতাদের সাথে তাদের সীমান্ত সংঘাত অবসানের বিষয়ে কথা বলছেন।
স্কটল্যান্ড সফরে থাকা ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে বলেন যে তিনি থাইল্যান্ডের সাথে যুদ্ধ বন্ধ করার বিষয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন।
তিনি বলেন, যুদ্ধবিরতি ও চলমান যুদ্ধের অবসানের অনুরোধ জানাতে আমি এইমাত্র থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ফোন করেছি।
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...