ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২০টি সদস্যদেশের রাষ্ট্রদূতেরা বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার (১৭/১১/২০২৪) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ভাষণে বিশেষ এক সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং এরপর পরিস্থিতির উত্তরণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
এ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বাংলাদেশের এই সংকটময় সময়ে তাঁরা প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই, সে সময় যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অনেক দেশের সরকারপ্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন। নেপাল, মালদ্বীপ, পাকিস্তানসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গেও আমার বৈঠক হয়েছে, যেখানে আমি সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেছি।’
দেশে ফিরে আসার পর ওই সব দেশের রাষ্ট্রদূতেরা স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাঁদের সরকারপ্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন বলে ভাষণে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।
এসব রাষ্ট্রদূত সম্পূর্ণ নতুনভাবে বাংলাদেশের জন্য সহায়তার নতুন ছক তৈরির কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, ‘যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন, তাঁরা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের ২০টি দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন।’
আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেননি বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দিল্লি থেকে এ বিশালসংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেননি। এবার এটি করার পেছনে আছে ইইউর সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চপর্যায়ের সহযোগিতা গড়ে তোলা।
এ ছাড়া ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়াসহ অনেক দেশের রাষ্ট্রদূত তাঁর সঙ্গে দেখা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা। এসব রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় নানা সহযোগিতাসহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...