পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরির অনুমোদন দিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এ তথ্য জানানো হয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে আরও আধুনিক স্টেলথ ফাইটার জেট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। রয়টার্স
ইতিমধ্যেই এ বিষয়ে অনুমোদন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাষ্ট্রায়ত্ত অ্যারোনোটিকাল ডেভলপমেন্ট এজেন্সিকে এ দায়িত্ব দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে দুই ইঞ্জিন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির পথে হাঁটছে দিল্লি।
প্রকল্পটি ভারতীয় বিমান বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, আকাশপথে ভারতের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে চীন। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হাতে রয়েছে চীনের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান জে-১০। ইতিমধ্যেই যার শক্তি দেখিয়েছে ইসলামাবাদ।
পেহেলগাম ইস্যুতে এ মাসে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে পারমাণবিক শক্তিধর এ দুই দেশ। চার দিনের সংঘর্ষে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, মিসাইল ও কামানের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়েছে।
এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, স্টিলথ ফাইটার কর্মসূচির জন্য দেশীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করবে ভারত সরকার। কোম্পানিগুলো স্বাধীনভাবে বা যৌথ উদ্যোগে দরপত্র জমা দিতে পারবে। দরপত্রগুলো বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানা উভয় সংস্থার জন্যই উন্মুক্ত থাকবে।
মার্চে ভারতীয় প্রতিরক্ষা কমিটি দেশটির বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্দেশে ও রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ওপর চাপ কমাতে সামরিক বিমান তৈরিতে বেসামরিক খাতকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...