নেপালে স্থানীয় সময় সকাল ৭টা (গ্রিনিচ মান সময় ১টা ১৫ মিনিট) থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত।
নেপালের পার্লামেন্টের দুই কক্ষের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচনে অংশ নিতে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ লাখ প্রথমবারের ভোটার অন্তর্ভুক্ত রয়েছে।
দুর্নীতি থেকে মুক্তি, কর্মসংস্থান ও স্বচ্ছ রাজনীতির দাবিতে গত সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের বিক্ষোভে ও সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার নেপালে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নেপাল কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৯০ সাল থেকে দেশটিতে ৩২ বার সরকার পরিবর্তন হয়েছে।
নেপালের ৩ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য। ২৭৫ সদস্যের আইনসভার ১৬৫ জন সরাসরি এবং ১১০ জন সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন।
গত বছরের বিক্ষোভের পর ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের অধিকাংশই তরুণ। এই নতুন ভোটাররা নেপালের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন এবং উন্নত মজুরিসহ কর্মসংস্থান সৃষ্টির দাবিকে আরও জোরালো করে তুলেছে।
পুরোনো বনাম নতুন মুখ
নির্বাচনী লড়াইয়ে একদিকে রয়েছে কয়েক দশক ধরে রাজনীতি নিয়ন্ত্রণ করা নেপালি কংগ্রেস (এনসি) এবং কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) মতো পুরোনো দলগুলো। অন্যদিকে বিশ্লেষকদের মতে, তিন বছরের পুরোনো দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এবার এগিয়ে রয়েছে। র্যাপ গায়ক হিসেবে জনপ্রিয় মুখ ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ গত জানুয়ারিতে এই দলে যোগ দেন এবং তিনি দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
কাঠমান্ডুর সাবেক এই মেয়র গত সেপ্টেম্বরের বিক্ষোভের প্রধান মুখ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। শাহর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ইউএমএলের ৭৪ বছর বয়সী কেপি শর্মা অলি, যিনি বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনার পর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
রয়টার্স
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...