ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি পশ্চিমবঙ্গেও নির্বাচনে জয়ের জন্য মুসলিমবিদ্বেষী কার্ড খেলছে। আগামী বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচন। সবকিছু বদলালেও বিজেপির সেই পুরোনো এই সংখ্যালঘু কার্ড ব্যবহার করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার (১ জুন) দুপুরে কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামের জনসভায় তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলাধুনা করেন। বলেন, মুসলিম তুষ্টিকরণের জন্যই অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন মমতা। ইন্ডিয়ান এক্সপ্রেস।
কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা ঘিরে বিজেপির কর্ণধার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই কাজ করেছিলেন। পেহেলগাঁওয়ে না গিয়ে হামলার একদিন পর (২৪ এপ্রিল) বিহারে নির্বাচনি প্রচারে যান তিনি। সেখান থেকেই পাকিস্তানকে উদ্দেশ করে পালটা প্রতিশোধের প্রথম হুংকার ছাড়েন।
চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। গত সপ্তাহে আলিদুয়ারে গিয়েও অপারেশন সিঁদুরের ধুয়া তুলে হিন্দুত্ববাদ ছড়িয়ে যান মোদি। সেই একই অস্ত্র এদিন নতুন করে শান দিয়ে গেলেন অমিত।
তিনি বললেন, হিন্দুসমাজের সঙ্গে প্রতারণা করছে মমতা সরকার। পুরো বাংলা ওয়াকফ আইনের পক্ষে। একমাত্র মমতা ওয়াকফের বিরোধিতা করছেন।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সদ্য পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে বললেন, ‘আমি বাংলার মাতৃশক্তির কাছে অনুরোধ করছি, আগামী নির্বাচনে অপারেশন সিঁদুরের ওপর প্রশ্ন তোলা মমতাজিকে সিঁদুরের দাম বুঝিয়ে দিন। মা-বোনেরা বুঝিয়ে দিন, সিঁদুরের অপমান করার অর্থ কী! আমি বলে যাচ্ছি, অপারেশন সিঁদুর শেষ হয়নি।’
মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সংঘাতের প্রসঙ্গে বলেন, ‘মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল স্টেট স্পন্সরড। এ দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন রাজ্যের মন্ত্রীও।’
অটোমোবাইল
উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ এবং
দ্রুতগতির রেল ও সরবরাহব্যবস্থাসহ
বাংলাদেশের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে বিনিয়োগের জন্য জাপানি কোম্পানিগুলোর
প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
বাংলাদেশ
ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির
চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয়
ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে
জাপানি বিন...
জাপানের প্রধানমন্ত্রী
সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৬ অক্টোবর) টোকিও পৌঁছেছেন।প্রধানমন্ত্রী,
তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়...
সৌদি
আরব নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার সম্প্রসারণ করছে বলে ধারণা
করা হচ্ছে। এর লক্ষ্য আরও
বড় ক্ষেপণাস্ত্র তৈরি করা, যেগুলো
বেশি ওজনের বিস্ফোরক বহন করতে পারবে
অথবা আরও দূরের লক্ষ...
লাডলি
খাতুন একটি হলুদ ব্যাগ
থেকে একের পর এক
নথিপত্র বের করছিলেন। তাঁর
একটাই আশা—এর মধ্যে
কোনো একটি হয়তো ভারতের
ভোটার তালিকায় তাঁর নাম টিকিয়ে
রাখার জন্য যথেষ্ট হবে।বিশ্বের
বৃহত্তম এই গণতন্ত্র য...
নিয়ন্ত্রণহীন
জ্বালানি সংকটের মুখে, ক্রমবর্ধমান মূল্যের প্রভাব থেকে জনগণকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশ
সরকার প্রতি মাসে কয়েকশ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ ব্যয় করছে। আর, অর্থনৈতিক
প্রবৃদ্ধি ধীর হ...
৬ অক্টোবর, নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল দ্বিপাক্ষিক
সম্পর্কের ক্ষেত্রে নিয়োজিত ভার...
কয়েক
দশক ধরে দক্ষিণ এশিয়া
একধরনের সংঘাত নিয়ন্ত্রণের চক্রে আটকে ছিল। ভারত
ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত সামরিক সংঘর্ষ হতো। এরপর উত্তেজনা
কমলে নতুন করে আনুষ্ঠানিক
শান্তি আলোচনা শুরু হতো। পরবর্তী
স...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...