পেশীশক্তি বাড়াচ্ছে তুরস্ক: নতুন হাইপারসনিক ক্ষেপনাস্ত্র প্রদর্শন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘর্ষের কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চলতি সপ্তাহে ইস্তাম্বুল আন্তর্জাতিক অস্ত্র মেলায় বেশ কিছু চমক হাজির করেছে তুরস্ক। এর মধ্যে রয়েছে কয়েক ধরনের আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত অস্ত্র ।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প রোকেতসান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি হাইপারসনিক ক্ষেপনাস্ত্রসহ বেশকিছু নতুন সিস্টেম প্রদর্শন করে।
মিডিলইস্টআই-এর এক প্রতিবেদনে বলা হয়, আঙ্কারা বেশ কিছুদিন ধরে ‘তাইফুন’ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে আসছে তবে এবারই প্রথম এই ক্ষেপনাস্ত্রের হাইপারসনিক ভার্সন প্রদর্শন করা হয়, যা ‘তাইফুন ব্লক-৪’ নামে পরিচিত। ৭.২ টন ওজন এবং ১০ মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১,০০০ কিলোমিটার বলে অনুমান করা হচ্ছে।
২২ জুলাই ‘তাইফুন ব্লক ৪’ উন্মোচন করার পর থেকে এটি প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার এখনও মধ্যপ্রাচ্যজুড়ে আলোচনার বিষয়।
ইরানের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও, তেল আবিবসহ ইসরায়েলের গভীরে আঘাত করার জন্য এই অস্ত্র বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
মেলায় রোকেতসানের জেনারেল ম্যানেজার মুরাত ইকিনসি বলেন, বর্তমান যুদ্ধক্ষেত্রে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুরুত্ব অনেকাংশে স্পষ্ট হয়ে উঠেছে। নতুন ক্ষেপণাস্ত্রটি তুর্কি সামরিক বাহিনীর শক্তি বহুগুণ বৃদ্ধি করবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান গত মাসে বলেছিলেন যে তুরস্ক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়িয়ে তার প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে। এর আগে জানুয়ারিতে তিনি জনান যে মহাকাশ কর্মসূচিতে ব্যবহারের জন্য সেনক নামে ২,০০০ কিলোমিটার পাল্লার একটি নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে আঙ্কারা।
প্রতিরক্ষা মেলায়, রোকেতসান এয়ার-লঞ্চড ৩০০ ইআর ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করে, যা যুদ্ধবিমান ও ড্রোনের মতো প্ল্যাটফর্ম থেকে ছোঁড়া হলে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বাঙ্কার বাস্টার বোমা -- জিবিইউ-৫৭ এ/বি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর হামলা চালায়।
মেলায় তুরস্ক এনইবি নামে পরিচিত নিজস্ব বাঙ্কার বাস্টার বোমা প্রদর্শন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগ এটি উদ্ভাবন করেছে।
আরঅ্যান্ডডি বিভাগের পরিচালক নীলুফার কুজুলু জানান, এটি উন্নয়নে দীর্ঘ ১২ বছর লেগেছে।
তিনি বলেন, আমরা সি৫০-গ্রেড কংক্রিট এবং ২২-মিলিমিটার রিবড স্টিল দিয়ে শক্তিশালী কংক্রিট ব্লকের উপর পরীক্ষা চালিয়েছি। আমাদের তৈরি এনইবি লক্ষ্যবস্তুর মধ্যে ৭ মিটার প্রবেশ করেছে। পরে, মূল কোরটি অতিরিক্ত ১.৫-টন কংক্রিট ব্লকের মধ্য দিয়ে বেরিয়ে যায় এবং বালির গর্ত পর্যন্ত পৌঁছায় - এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং অর্জন।
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
এক মাস পর যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধের প্রথম হামলার পর, এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে
একটি নতুন পর্যায়ের ইঙ্গিত দিয়েছেন বলে মনে হচ্ছে। গত শুক্রবার এই যুদ্ধ তার প্রথম
ছয় ম...
পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নোত্তরের জবাবে জানিয়েছেন
যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে
গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্র...
প্রধানত
নারী ও মেয়েদের প্রতি
তাদের আচরণের কারণে তালেবানকে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে নৃশংস শাসনব্যবস্থা বলা যেতে পারে।
এই গোষ্ঠী সন্ত্রাসীদেরও আশ্রয় দেয় এবং এর
নেতারা নিষেধাজ্ঞার শিকার ও বিশ্...
বাংলাদেশ
ও ভারত কয়েক মাস
ধরে তাদের কূটনীতির কৌশল ‘রিসেট’ করার চেষ্টা করছে।
এই শব্দ থেকে মনে হতে পারে আন্তর্জাতিক
সম্পর্কটি যেন কোন ওয়াই-ফাই
রাউটারের মতো - বন্ধ করে আবার
চালু করলেই ঠিক হয়ে যায়...
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
পাকিস্তান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ককে তারা নিজেদের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে।রূপক অর্থে বলা যায়,
পাকিস্তান ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...