বিজেপি জমানায় সাম্প্রদায়িক সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে ভারতের ত্রিপুরা
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
৬ অক্টোবর, রাত ৯টা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উত্তর অংশে কদমতলা বাজারে নিজের স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্যের দোকানে বসেছিলেন আলফেসানি আহমেদ। এমন সময় হঠাৎ বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি দ্রুত দোকান থেকে বেরিয়ে যান।
আলফেসানির ভাই শাহিন আহমেদ (৩৮) জানান, ওই সময় বাজারে তাণ্ডব চালাচ্ছিল একদল হিন্দু। ইসলাম ধর্মানুসারী আলফেসানি বুঝতে পেরেছিলেন, তার দোকানেও হামলা অবধারিত। এ কারণে দ্রুত কেবল হিসাবের খাতাটা সঙ্গে নিয়ে বেরিয়ে যান ৩৬ বছর বয়সী এ যুবক।
সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘর্ষ
ঘটনার দিন সকালে একজন মুসলিম গাড়িচালক দুর্গাপূজার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় হিন্দু ক্লাবের সদস্যরা তাকে এবং তার গাড়িতে থাকা আরেক মুসলিম যাত্রীকে মারধর করে। এর ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
একপর্যায়ে কদমতলা বাজারে হিন্দু-মুসলিমদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি সামালতে গুলি চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন আহত এবং একজন নিহত হন। নিহত ব্যক্তি ছিলেন আলফেসানি আহমেদ। তার কপালে গুলি লেগেছিল।
পুলিশ দাবি করেছে, তারা কাউকে লক্ষ্য করে গুলি চালায়নি। তবে আলফেসানির পরিবার ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করেছে।
মুসলিমদের ওপর আক্রমণ
৭ অক্টোবর কদমতলা বাজারে মুসলিম মালিকানাধীন দোকান ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। কদমতলা জামে মসজিদেও আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে বহু ধর্মীয় বইপত্র পুড়ে যায়।
ওইদিন মুসলিম ব্যবসায়ী সুহেল আহমেদ খানের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, এটি একটা সম্মিলিত শাস্তি। আমাদের মানসিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করা হয়েছে।
স্থানীয় কংগ্রেস নেতা হীরা লাল নাথ দাবি করেন, এই হামলার পেছনে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল জড়িত ছিল।
ত্রিপুরার সাম্প্রদায়িক বাস্তবতা
ত্রিপুরায় দীর্ঘদিন ধরে আদিবাসী সম্প্রদায় এবং বাঙালিদের মধ্যে জাতিগত সংঘর্ষের ঘটনা ঘটে এসেছে। তবে, ধর্মীয় দিক থেকে হিন্দু-মুসলিম সংঘর্ষের ইতিহাস ছিল না।
কিন্তু, ২০১৮ সালে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রদায়গত সহিংসতার তথ্য প্রকাশ বন্ধ করে দিয়েছে। তবে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ত্রিপুরায় মাত্র দুটি সম্প্রদায়গত সংঘর্ষের ঘটনা নথিভুক্ত হয়েছিল, যা ২০১৯ সালে ঘটে।
কিন্তু, ২০১৮ সাল থেকে হিন্দু সংগঠনগুলোর সম্প্রদায়গত উত্তেজনা সৃষ্টির প্রয়াসে এসব ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর আইনপ্রণেতা উদ্দিন।
এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে- মুসলিম মালিকানাধীন রাবার বাগানে ডানপন্থি সংগঠনগুলোর হামলা এবং একটি প্রাচীন মসজিদকে মন্দির বলে দাবি করা। মুসলিম পুরুষদের ওপর হিন্দুদের গণপ্রহারের ঘটনাও বেড়েছে।
বিজেপির ত্রিপুরা শাখার মুখপাত্র সুব্রত চক্রবর্তী দাবি করেছেন, বর্তমান সরকার কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয় না। এটি একটি সক্রিয় এবং উন্নয়নমুখী সরকার।
তবে, বাস্তবতা হলো- কদমতলা এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
ব্যবসায়ী সুহেল আহমেদ খান বলেন, এখানে বাজারের ৭০ শতাংশ ক্রেতা মুসলিম। কিন্তু তারা এখন কোনো হিন্দুর দোকান থেকে কিছু কিনতে চান না। আগে যে সম্প্রীতি ছিল, তা ফিরে আসতে অনেক বছর লেগে যাবে, হয়তো আর কোনোদিন না-ও ফিরতে পারে।
কদমতলা বিজেপির সংখ্যালঘু শাখার সাবেক সদস্য আব্দুল হকের মতে, সাম্প্রতিক সহিংসতা একটি বৃহত্তর পরিবর্তনের প্রতীক। তিনি বলেন, আগে হিন্দু উৎসব চলাকালীন মাইক এমনভাবে লাগানো হতো যাতে মুসলিমদের অসুবিধা না হয়। এখন তারা মাইক চালিয়ে উসকানিমূলক গান বাজায়।
‘ত্রিপুরার হিন্দুরা বদলে গেছে,’ মন্তব্য করেন তিনি।
আল-জাজিরা
স্বাস্থ্যসেবা
ও ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের
লক্ষ্যে বাংলাদেশের ১৭ সদস্যের স্বাস্থ্য
পেশাজীবী প্রতিনিধি দল চীনের কুনমিংয়ে
বিশেষায়িত ১৪ দিনের প্রশিক্ষণ
কর্মসূচি শুরু করেছ...
“তিস্তা–উত্তরের জীবনরেখা!” তিস্তা ব্যারাজ ঘুরে
দেখার পর এভাবেই ফেসবুক পোস্টে নিজের অনুভূতি ব্যক্ত করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রদূত ব্রেন্ট টি.
ক্রিস্টেনসেন ক্রিস্টেনসেন। তিনি...
ভারতে
বিভিন্ন জাতিগোষ্ঠী, বাংলাভাষী মুসলিম ও দলিত সম্প্রদায়ের
ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক হারে নিপীড়নের খবরে
গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বর্ণবৈষম্য বিলোপ কমিটি (ইউএনসিইআ...
বাংলাদেশ
ডাক বিভাগ উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ।
পাশাপাশি প্রতিষ্ঠানটি
৩১২ টনের বেশি মৌসুমি
ফল সরবরাহ, ডিজিটাল সেবা সংযুক্তি এবং
ই-কমার্স খাতে লজি...
উত্তরের
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের
মৌসুম শুরুর আগেই দেখা মিলেছে
বিশ্বের অন্যতম উচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।আগস্টের
শুরুতেই অনুকূল আবহাওয়া ও মেঘমুক্ত আকাশে
জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে, সে বিষয়ে সরকারের
আরও বিধিনিষেধ আরোপের পক্ষে অধি...
ভেনিস’খ্যাত বরিশালে গিয়ে নদী-খাল, ভাসমান বাজারসহ বিভিন্ন ঐতিহাসিক
স্থাপনা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট
ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে ঝালকাঠির ...
পার্বত্য
চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর
মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন
জাতিগোষ্ঠীর সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীসহ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে নিয়ম...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...