বিমানবাহী রণতরী নির্মাণের উদ্যোগ নিয়েছে তুরস্ক। সম্প্রতি ইস্তাম্বুলে দ্বাদশ নেভাল সিস্টেমস সেমিনারে তুর্কি নৌবাহিনীর ডিজাইন প্রজেক্ট অফিসের (ডিপিও) পরিচালক ক্যাপ্টেন হাকান উসার এই পরিকল্পনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি একটি এফটি-২০০০ শ্রেণীর এয়ার-ডিফেন্স ডেস্ট্রয়ারের ডিজাইন তুলে ধরেন।
টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি ২০২৩ সালে বিমানবাহী রণতরী ডিজাইনের কাজ শুরু করে। তুর্কি ভাষায় রণতরীটির নাম ‘মুগেম’।
প্রায় ৬০,০০০ টন ওজনের মুগেম-এর দৈর্ঘ্য হবে ২৮৫ মিটার। এর ফ্লাইট ডেকে অন্তত ৫০টি বিমান, হেলিকপ্টার বা ড্রোনের জন্য শর্ট টেক-অফ এন্ড এরেস্টেড ল্যান্ডিং-এর ব্যবস্থা থাকবে।
নিজস্ব বিমানবাহী রণতরীতে মোতায়েনের জন্য নিজস্ব তৈরি বিমান সম্পদকে গুরুত্ব দেবে তুরস্ক। বেকার-এর তৈরি কিজিলেলমা এবং টিবি৩ ড্রোন; টার্কি অ্যারোস্পেসের তৈরি হুরজেট ও আনকা-৩ প্ল্যাটফর্ম (বিমান) এই ক্যারিয়ারে মোতায়েন করা হবে।
মুগেমের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে ক্যাপ্টেন হাকান উসার বলেন, প্রচলিত ডিজাইন অনুসরণ করে এই রণতরী তৈরি করা হচ্ছে না। এতে প্রথমে হাল-এর ডিজাইন না করে বরং ফ্লাইট ডেক-এর জিওম্যাটরি কেমন হবে সেটা দিয়ে ডিজাইন শুরু করা হয়। এখানে রানওয়ের সংখ্যা ও দৈর্ঘ্য, সেইসাথে ফ্লাইট ডেকের সুপারস্ট্রাকচার, যা সরাসরি জাহাজের নকশাকে প্রভাবিত করে – সেসব বিষয় বিবেচনা করা হয়। ক্যারিয়ারটিকে মৌলিকভাবে একটি ভাসমান বিমানঘাঁটি হিসাবে বিবেচনা করা হয়েছে।
ক্যারিয়ার নির্মাণের জন্য ড্রোন নির্মাতা বেকার এবং টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রির ব্যাপক সহযোগিতা নেয়া হচ্ছে। এতে তিনটি স্কি-জাম্প টেক-অফ পাথ এবং একটি কোণযুক্ত ল্যান্ডিং ডেক থাকবে। নির্বাচিত সব ধরনের বিমান এই রানওয়ে থেকে নিরাপদে পরিচালনা করা যাবে বলে সিমুলেশনের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।
রাজনৈতিক ও প্রযুক্তিগত ঝুঁকি বিবেচনা করে এই ক্যারিয়ারে ‘ক্যাটাপল্ট সিস্টেম’ রাখা হয়নি। পরিবর্তে, একটি ১২ ডিগ্রি স্কি-জাম্প র্যাম্প রাখা হয়েছে। এরেস্টেড ল্যান্ডিং সহজ করার জন্য তুরস্ক প্রথমবারের মতো নিজস্ব এরেস্টেড গিয়ার সিস্টেম তৈরি করছে।
ইরানের
দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলার সময় একটি
বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে
তেহরান। এতে অন্তত পাঁচজন
নিহত হয়েছেন। এর মধ্যে একটি
শিশুও রয়েছে।ইরানের
পররাষ...
কয়েক সপ্তাহের
বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পাল্টাপাল্টি হামলা চালানোর পর সোমবার
ইরানের ওপর ‘কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প।একই সঙ্গে তার
অর্...
হিমালয়
অঞ্চলে সুনামির মতো ভয়াবহ বন্যায়
শত শত মানুষের মৃত্যুর
পর সোমবার (৩১ আগস্ট) নেপালে উদ্ধার হওয়া মরদেহগুলোর দাফন
শুরু হয়েছে। ভয়াবহ এই বন্যার পানির
স্রোতে গ্রাম ও জনপদ ভেসে
গেছে। এখনো হাজার হ...
লেবানন ও
ইসরাইলের মধ্যে
হওয়া চুক্তি
আবারও প্রত্যাখ্যান
করেছেন হিজবুল্লাহর
প্রধান নাঈম
কাসেম। ইরানের
সমর্থনপুষ্ট এই
গোষ্ঠী ‘আত্মসমর্পণ
করবে না’ বলে
হুঁশিয়ারি দিয়েছেন
তিনি। ইসরাইলের
সঙ্গে যু...
জুলাই মাসে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-নেতৃত্বাধীন বিক্ষোভের
বিরুদ্ধে ভারতীয় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, যার মধ্যে ইলেকট্রিক শক ডিভাইস এবং
পেলেট গানও ছিল। অ্যামন...
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...