মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে জান্তা বাহিনী ও সামরিক অভ্যুত্থান বিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় আটকে পড়া একটি বেসামরিক সরবরাহ গাড়িবহরে বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।
দেশটিতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে অগণিত প্রতিপক্ষকে প্রতিহত করতে জান্তা সরকার বিমান বাহিনী মোতায়েন করেছে। বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা সেখানে নতুন নয়।
মান্দালয়ের কাছে মধ্যাঞ্চলীয় সাগাইং এলেকার দুই বাসিন্দা বুধবার (১৩ আগস্ট) সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয় সময় সোমবার বিকেলে সংঘর্ষের কারণে আটকে থাকা কয়েকটি ট্রাকের ওপর বিমান হামলা চালানো হয়।
কাছাকাছি স্থানে সংঘর্ষের কারণে ট্রাকগুলো আটকা পড়েছিল।
ওই দুই বাসিন্দা জানান, মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরের তাং ইন গ্রামের কাছের এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। একজন বাসিন্দা দাবি করেছেন, বিমান হামলায় সামরিক অভ্যুত্থান বিরোধী একজন বিদ্রোহীও নিহত হয়েছে।
এ ব্যাপারে মন্তব্য জানতে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বাসিন্দা বলেন, কয়েক জনের লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, পুড়ে যাওয়া ট্রাক থেকে ধোঁয়া উঠছে এবং পাশেই পথচারীরা মরদেহ সরিয়ে নিয়ে যাচ্ছেন।
মিয়ানমার সেনাবাহিনী আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে দেশটিতে গৃহযুদ্ধের অবসান ঘটে। দেশটিতে গৃহযুদ্ধে ৩৫ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের অর্ধেক মানুষই চরম অভাবের মধ্যে দিন পার করছে।
এএফপি
পশ্চিমবঙ্গের
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে
১২ বছরের এক শিশুকে অপহরণ,
ধর্ষণ ও হত্যার ঘটনায়
প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭
জুলাই) গভীর রাতে বা...
দ্বিপাক্ষিক
সম্পর্ক জোরদার, বাণিজ্য প্রসার এবং যৌথ অর্থনৈতিক
প্রবৃদ্ধি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার
অংশ হিসেবে বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক
সংযোগ বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।৭ জু...
পাকিস্তানের
করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া
একটি বোয়িং কার্গো উড়োজাহাজের সন্ধানে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে উড়োজাহাজটিকে...
বাংলাদেশ
ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব...
বাংলাদেশের
গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে
সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা,
বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ
বিভিন্ন ব...
পশ্চিম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে
১৪টি নিয়ন্ত্রণকারী জাতিগত আরাকান আর্মি (এএ), রাখাইন পরিচয়
এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বৃহত্তর ঘোষণার অংশ হিসেবে পাউকতাও
এবং মিনবিয়াসহ বেশ কয...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ
বিন সালমান আল সৌদ দেশটি
সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সোমবার (৬ জুলাই)
বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...