বাংলাদেশ তার জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করা এ চুক্তি অনুযায়ী ১০টি ওয়াইড বডি (বি ৭৮৭ ড্রিমলাইনার) এবং ৪টি ন্যারো বডি (বি ৭৩৭) উড়োজাহাজ ক্রয় করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি অত্যাধুনিক ও যাত্রীবান্ধব এয়ারলাইন্স হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে বহরে আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ সংযোজন ছিল অত্যন্ত জরুরি।
এই চুক্তির মাধ্যমে বিমান বহরে মোট ১৪টি অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হবে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের দ্বিপাক্ষিক বৈঠকের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে নতুন দিগন্তে পৌঁছে দেবে।
তিনি বলেন, ১৪টি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের মাধ্যমে দেশের বিমান পরিবহন খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদসহ বোয়িং এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন।দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেন...
নির্বাচন
কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের সঙ্গে
প্রয়োজনীয় সমন্বয় করা হবে।তিনি
বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা নির্ধারণ, ওয়ার্ড পুনর্বি...
তথ্য
ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
বলেছেন, দেশের রাজনীতিকে যদি অর্থনীতি-বান্ধব
কাঠামোর মধ্যে আনা না যায়,
তবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে
উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও বাণিজ্যের উন্নয়ন
...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য
দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের
স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও
সচেতন হতে হবে।তিনি
বলেন, পৃথিবীর অনেক দেশ এক
সময়...
প্রধানমন্ত্রী
তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে
জনগণ থেকে দূরে ঠেলে
না দেয়, সেদিকে বিশেষভাবে
লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি
আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী
রোববার (৫ জুল...
সরকারি
যেকোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর
ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে প্রচারণামূলক
উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার...
জুলাই
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (এখন কার্যক্রম
নিষিদ্ধ) ও দলটির সভাপতি
শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা চালালেও তাঁদের কোনো অনুশোচনাই নেই
বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের
যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা
সরকারের পবিত্র দায়িত্ব।’শহীদদের
আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন,
জুলাই শহীদদের আত্ম...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...