ভারতে বিজয় দিবস উদযাপনে যোগ দিতে পারে বাংলাদেশি প্রতিনিধিদল
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করছে দেশটির সরকার। এই উদযাপনে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল যোগ দিতে পারে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু সেনাবাহিনীর এক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশের মতো ভারতেও ১৬ ডিসেম্বরকে 'বিজয় দিবস' হিসেবে পালন করা হয়। এই দিনটিকে ভারত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন ও পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশর আত্মপ্রকাশের স্মারক দিবস হিসেবে বিবেচনা করে।
প্রতিরক্ষা বাহিনীর সূত্রদের মতে, বাংলাদেশি প্রতিনিধিদলে মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হতে পারেন।
সোমবার ৯ ডিসেম্বর ঢাকায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বৈঠক করেন।
এই বৈঠকের পর গতকাল বিজয় দিবস উযদাপনে বাংলাদেশি প্রতিনিধিদের যোগদানের এই সিদ্ধান্তের কথা জানা গেল।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে ঢাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।
দ্য হিন্দুর প্রতিবেদন মতে, গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ-ভারত, উভয় দেশেই তার গ্রেপ্তার সূত্র সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সূত্ররা আরও উল্লেখ করেন, এ বছর দেশটিতে বিজয় দিবস উদযাপনে পুষ্পস্তবক অর্পণ, সামরিক চিহ্ন এঁকে দেওয়া এবং কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে।
২০২৩ সালে ভারতের বিজয় দিবস উযদাপনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা। আদের মধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধাও ছিলেন।
তারাও ফোর্ট উইলিয়ামে এসে বিজয় দিবস উদযাপনে অংশ নেন।
ডেইলি স্টার
ইরানের
দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলার সময় একটি
বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে
তেহরান। এতে অন্তত পাঁচজন
নিহত হয়েছেন। এর মধ্যে একটি
শিশুও রয়েছে।ইরানের
পররাষ...
কয়েক সপ্তাহের
বিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পাল্টাপাল্টি হামলা চালানোর পর সোমবার
ইরানের ওপর ‘কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প।একই সঙ্গে তার
অর্...
হিমালয়
অঞ্চলে সুনামির মতো ভয়াবহ বন্যায়
শত শত মানুষের মৃত্যুর
পর সোমবার (৩১ আগস্ট) নেপালে উদ্ধার হওয়া মরদেহগুলোর দাফন
শুরু হয়েছে। ভয়াবহ এই বন্যার পানির
স্রোতে গ্রাম ও জনপদ ভেসে
গেছে। এখনো হাজার হ...
লেবানন ও
ইসরাইলের মধ্যে
হওয়া চুক্তি
আবারও প্রত্যাখ্যান
করেছেন হিজবুল্লাহর
প্রধান নাঈম
কাসেম। ইরানের
সমর্থনপুষ্ট এই
গোষ্ঠী ‘আত্মসমর্পণ
করবে না’ বলে
হুঁশিয়ারি দিয়েছেন
তিনি। ইসরাইলের
সঙ্গে যু...
জুলাই মাসে
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-নেতৃত্বাধীন বিক্ষোভের
বিরুদ্ধে ভারতীয় পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, যার মধ্যে ইলেকট্রিক শক ডিভাইস এবং
পেলেট গানও ছিল। অ্যামন...
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...