ভারতের দক্ষিণাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে রোববার (১০ মে) শপথ নিয়েছেন চলচ্চিত্র তারকা সি. জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয়। তার নতুন দল জোট গঠন করতে সক্ষম হওয়ার পর তিনি রাজ্যটির নেতৃত্ব গ্রহণ করেন।
রাজ্যের রাজধানী চেন্নাইয়ে কয়েকদিনের রাজনৈতিক নাটকীয়তার পর শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর বিজয়ের নবগঠিত দল টিভিকে প্রথমদিকে ছোট দলগুলোর সমর্থন পেতে হিমশিম খাচ্ছিল।
মাত্র দুই বছর আগে গঠিত বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর ২৩৪ সদস্যবিশিষ্ট বিধানসভায় ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে তা কম ছিল।
পরে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসসহ কয়েকটি দলের সমর্থন পেয়ে দলটির আসনসংখ্যা ১২০-এ পৌঁছায়। এতে মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম হয় বিজয়ের।
রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হাজারো সমর্থক জড়ো হন। তারা ‘মুধালভার’ অর্থাৎ তামিল ভাষায় ‘মুখ্যমন্ত্রী’ স্লোগান দিয়ে বিজয়ের শপথ গ্রহণ প্রত্যক্ষ করেন।
৫১ বছর বয়সী বিজয় সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি কোনো রাজনৈতিক রাজবংশ থেকে আসিনি, আমি একজন সাধারণ মানুষ।’
তিনি বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হবে শিক্ষা, রেশন সরবরাহ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, সড়ক ও বাসসেবার মতো মৌলিক বিষয়গুলো।’
বিজয়ের প্রথম দফার নীতিগত পদক্ষেপের মধ্যে বিদ্যুতের দাম কমানো এবং নারীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয়কে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার তার প্রশাসনের সঙ্গে কাজ করে ‘জনগণের জীবনমান উন্নয়নে’ সহযোগিতা করবে।
খ্রিষ্টান বাবা ও হিন্দু মায়ের সন্তান বিজয় ১৯৮৪ সালে তার চলচ্চিত্র নির্মাতা বাবার পরিচালিত একটি সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন।
আকর্ষণীয় পর্দা উপস্থিতি ও ব্যাপক জনপ্রিয়তার কারণে ভক্তরা তাকে ‘থালাপতি’ বা ‘নেতা’ উপাধি দেন।
অ্যাকশন, সামাজিক বার্তা ও জনমুখী বিষয়বস্তুর সমন্বয়ে নির্মিত তার সুপারহিট চলচ্চিত্রগুলো তাকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করে।
কৃষকদের সমস্যা থেকে শুরু করে নির্বাচনী কারচুপির মতো নানা বিষয়ভিত্তিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের জনমুখী ভাবমূর্তি গড়ে তোলেন।
দুর্নীতি দূর ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ২০২৪ সালে তিনি টিভিকে গঠন করেন।
তামিলনাড়ু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। রাজ্যটির শিল্পখাতে গাড়ি থেকে ইলেকট্রনিক পণ্য পর্যন্ত বিভিন্ন সামগ্রী উৎপাদিত হয়। এছাড়া এটি ভারতের স্মার্টফোন উৎপাদনের কেন্দ্র, যেখানে অ্যাপলের আইফোনও তৈরি হয়।
টিভিকের নির্বাচনী প্রচারণার লক্ষ্য ছিল ১৯৬০-এর দশকের শেষ দিক থেকে রাজ্য শাসন করা ঐতিহ্যবাহী দল দ্রাবিড়া মুন্নেত্রা খাজাগাম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা খাজাগামের আধিপত্যের অবসান ঘটানো।
বিশ্লেষকদের মতে, বিজয়ের বিপুল ভক্তসমর্থন এবং তরুণদের নতুন রাজনৈতিক নেতৃত্বের চাহিদাই তার বিস্ময়কর নির্বাচনী সাফল্যের মূল কারণ।
তবে রাজনৈতিক নবাগত বিজয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই জনপ্রিয়তাকে কার্যকর নীতিতে রূপ দেওয়া।
তার নির্বাচনী সমাবেশগুলোতে হাজারো সমর্থকের উপস্থিতি দেখা গেলেও, জনসমাগম ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগও ওঠে। গত সেপ্টেম্বরে একটি সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হন।
তবুও এতে তার জনপ্রিয়তায় বড় কোনো প্রভাব পড়েনি।
নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক বিশ্লেষক এএফপিকে বলেন, ‘যখন কারও ব্যক্তিপূজা তৈরি হয়, তখন মানুষ আর কোনো প্রশ্ন তোলে না।’
বাসস
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...