সামরিক শক্তি: বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশ-পাকিস্তান, স্থবির ভারত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মাতৃভূমির স্বার্বভৌমত্ব রক্ষা ও শত্রু দেশের হুমকির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য একটি দেশের সামরিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এই প্রেক্ষিতে বিশ্বের উল্লেখযোগ্য প্রায় দেড় শতাধিক দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শক্তি পর্যবেক্ষণ করে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)। সবশেষ তালিকায় চলতি বছর ১৪৫টি দেশ স্থান পায়। এসব দেশের সামরিক শক্তির ক্ষমতার ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করে প্রকাশ করা হয় দেশের নাম।
মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছে তৃতীয় বিশ্বযুদ্ধের। এমন পরিস্থিতিতে বিশ্বের কোন দেশগুলো সামরিক শক্তির বিবেচনায় শীর্ষে অবস্থান করছে, অনেকের মনে সেই প্রশ্ন উঁকি দিচ্ছে।
সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, বরাবরের মতো চলতি বছরও সামরিক শক্তিতে শীর্ষ স্থান দখলে রেখেছে যুক্তরাষ্ট্র। তালিকার তলানিতে ১৪৫ নাম্বার দেশ হিসেবে নাম রয়েছে ভুটানের। দক্ষিণ এশিয়ার প্রভাবশালী এবং পারমাণবিক শক্তিধর দেশ ভারতের অবস্থান আগের বছরের মতোই চতুর্থ অবস্থানে রয়েছে। দ্বিতীয় শক্তিধর দেশ পাকিস্তান দুই ধাপ পিছিয়ে নবম স্থানে রয়েছে। তবে এই অঞ্চলে আরেক শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের অবস্থান তিন ধাপ এগিয়ে ৪০তম অবস্থান থেকে হয়েছে ৩৭তম।
দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান ধরে রেখেছে নতুন বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীন। এর পরের স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। পঞ্চম থেকে ১০তম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরষ্ক, পাকিস্তান ও ইতালি। ১১তম থেকে ২০তম অবস্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইরান, মিশর, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ইউক্রেন, জার্মানি এবং স্পেন।
২১তম অবস্থান থেকে ২৫ তম অবস্থানে রয়েছে পোল্যান্ড, ভিয়েতনাম, সৌদি আরব, তাইওয়ান, থাইল্যান্ড। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, চলতি বছর সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭ তম।
চ্যানেল২৪
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...