মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) তাদের চলমান আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে ৫৫ জন অবৈধ অভিবাসী (পাটি) মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তাদেরকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ১) হয়ে নিজ দেশে পাঠানো হয়।
বুধবার (২৫ মার্চ) ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪৭ জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ৮ জন কিশোর রয়েছে। তারা পূর্বে কেদাহর সিক এলাকার বেলানতিক ইমিগ্রেশন ডিপোতে আটক ছিলেন। সাজা সম্পন্ন করার পর তাদের মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয় এবং পরে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
তারা সবাই ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন (আইন ১৫৫)-এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) লঙ্ঘন করেছেন। এছাড়া ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী বৈধ পাসপোর্ট বা অনুমতি ছাড়া দেশে প্রবেশ করা কিংবা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করার অপরাধে দোষী সাব্যস্ত হন।
ফেরত পাঠানো ব্যক্তিদের সকলের কাছেই বৈধ ভ্রমণ নথি ছিল। তবে কিছু ক্ষেত্রে নিজ নিজ দেশের দূতাবাস কর্তৃক প্রদত্ত অস্থায়ী ভ্রমণ নথি (ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট) ব্যবহার করা হয়েছে, যাতে করে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ হয়।
কেদাহ ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এই পাটি প্রত্যাবাসন কর্মসূচি তাদের ধারাবাহিক আইন প্রয়োগ কার্যক্রমের অংশ। দেশের ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: যুগান্তর
পশ্চিমবঙ্গের
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে
১২ বছরের এক শিশুকে অপহরণ,
ধর্ষণ ও হত্যার ঘটনায়
প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ (বন্দুকযুদ্ধ) নিহত হয়েছেন।মঙ্গলবার (৭
জুলাই) গভীর রাতে বা...
দ্বিপাক্ষিক
সম্পর্ক জোরদার, বাণিজ্য প্রসার এবং যৌথ অর্থনৈতিক
প্রবৃদ্ধি জোরদার করার বৃহত্তর প্রচেষ্টার
অংশ হিসেবে বাংলাদেশ ও নেপাল আঞ্চলিক
সংযোগ বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।৭ জু...
পাকিস্তানের
করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া
একটি বোয়িং কার্গো উড়োজাহাজের সন্ধানে বুধবার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, রাডারে উড়োজাহাজটিকে...
বাংলাদেশ
ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক
বৈঠক মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ ব...
বাংলাদেশের
গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে
সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা,
বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ
বিভিন্ন ব...
পশ্চিম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে
১৪টি নিয়ন্ত্রণকারী জাতিগত আরাকান আর্মি (এএ), রাখাইন পরিচয়
এবং ঐতিহাসিক ধারাবাহিকতার বৃহত্তর ঘোষণার অংশ হিসেবে পাউকতাও
এবং মিনবিয়াসহ বেশ কয...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক
রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ
বিন সালমান আল সৌদ দেশটি
সফরের আমন্ত্রণ জানিয়েছেন।সোমবার (৬ জুলাই)
বাংলাদেশ সচিবালয়ের
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...