‘পরিবর্তিত বিশ্বে ভারতের পররাষ্ট্র নীতিতে বদল দরকার’
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
গত দুই দশকে বিশ্বায়ন তীব্র আকার ধারণ করেছে। দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অনেক বেশি বেড়েছে। বিশ্ব এখন আর দ্বিমেরু বিশিষ্ট বা এককেন্দ্রিক নেই। এসব কিছুর পাশাপাশি প্রযুক্তিও মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছে। তাই পরিবর্তিত এই বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র নীতিতে বদল আনা দরকার বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’স ওয়ার্ল্ড’ নামের আন্তর্জাতিক নীতি-বিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে জয়শঙ্কর এসব কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা যখন পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনার কথা বলি, যখন নেহরু-পরবর্তী পররাষ্ট্র নীতি গঠনের কথা হয়, তখন এসবকে রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না।’
বিশ্বমঞ্চে ভারত ক্রমশ ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ দেশে পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন, আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা ‘নাটকীয়ভাবে বাড়বে’। ‘আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি’ যুক্ত করেন তিনি।
তিনি বলেন, ‘বড় করে ভাবা, দীর্ঘ মেয়াদে ভাবা এবং স্মার্ট করে ভাবাই ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমার ধারণা।’
জাতীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার সঙ্গে সরাসরি যুক্ত এমন পররাষ্ট্র নীতির দিকে ভারত এগোচ্ছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘বিভিন্ন কারণে আমরা আত্মরক্ষামূলক গুটিসুটি মেরে থাকা (পররাষ্ট্র নীতি) অনুসরণ করতাম। সেই যুগ আমরা নিঃসন্দেহে পেছনে ফেলে এসেছি।’
‘ইন্ডিয়া’স ওয়ার্ল্ড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ সি রাজা মোহনের সঙ্গে একটি সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। সি রাজা সাময়িকীটির সম্পাদকীয় পর্ষদের প্রশংসা করেন।
পিটিআই
ভয়াবহ
বন্যায় হাজারেরও বেশি মানুষ নিহত
এবং আরও অনেকে নিখোঁজ
হওয়ার পর, বিশ্বের বৃহত্তম
গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোর কাছে জলবায়ু ক্ষতিপূরণ
দাবি করছে নেপাল।নেপালের
পররাষ্ট্রমন্ত্রী শিশির...
পাকিস্তানের
সাথে পানি-বণ্টন চুক্তি অবশ্যই ভারতকে বহাল রাখতে হবে এবং কাশ্মীর
অঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ কেন্দ্রের
কাজ বন্ধ করতে হবে। সোমবার (৩১ আগস্ট)
হেগের স্থায়ী সালিশি আদালত এই রায় দিয়েছ...
গত ১৮ অগস্ট থেকে ভারতের বিহার রাজ্যের রাজধানী পটনার গর্দানিবাগ এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষা বাতিলের দাবি, প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের
অভি...
মিয়ানমার-লাগোয়া
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা বাড়াতে কক্সবাজারের রামু সেনানিবাসকে
আধুনিক এবং পূর্ণা...
ভারতের বিভিন্ন
রাজ্যের ১৪ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে! সম্প্রতি দেশের শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত (আদালত বান্ধব) বিজয় হংসরিয়া। অ্যামিকাস
কিউরিরা তথ্য...
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে
রোববার (১৭ আগস্ট) ঢাকা
থেকে কিছু শর্তের কথা
বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এগু...
বিশ্বের
৩৬টি দেশের গড়ে ৪৫ শতাংশ
মানুষের মধ্যে ভারতকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
রয়েছে। ৪১ শতাংশ মানুষের
দৃষ্টিভঙ্গি ভারতের অনুকূলে নয়। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান
পিউ রিসার্চ সেন্টার ৩৬টি দেশে...
রাখাইন
রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা বর্তমানে
বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা প্রায় তিন
লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফেরত নিতে
ইচ্ছুক। জান্তাসমর্থিত সরকার নিশ্চিত করেছে, এসব রোহি...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...