গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে ইসরায়েলি পুলিশ অন্তত ৩০ নাগরিককে গ্রেপ্তার করেছে। সন্দেহ করা হচ্ছে, তারা ইরানের হয়ে কাজ করছিলেন। বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা বিভাগের সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ৩০ জনের মধ্যে অধিকাংশই ইহুদি ধর্মাবলম্বী।
সাম্প্রতিক সময়ে এটি তেহরানের সবচেয়ে বড় গুপ্তচরবৃত্তির প্রচেষ্টা উল্লেখ করে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট জানায়, গ্রেপ্তার নাগরিকরা নয়টি গোপন সেলে ভাগ হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। তাদের একটি সেলের দায়িত্ব ছিল ইসরায়েলের একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা। আরেকটির দায়িত্ব ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা।
নিরাপত্তা বিভাগের সূত্র রয়টার্সকে আরও জানিয়েছে, প্রায় দুই বছর ধরে সাধারণ ইসরায়েলি নাগরিকদের অর্থের বিনিময়ে তথ্য সংগ্রহ এবং হামলার পরিকল্পনার কাজে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে ইরানের গোয়েন্দা সংস্থা।
শিন বেটের সাবেক শীর্ষ কর্মকর্তা শালোম বেন হানান বলেন, 'এটি একটি বড় ঘটনা। জেনে-বুঝে ইহুদি নাগরিকদের ইরানের হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া বিস্ময়কর।'
অতীতে ইসরায়েলের উচ্চপদস্থ ব্যবসায়ী বা রাজনীতিবিদদের গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে তেহরান। এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তাদের অধিকাংশই সমাজের প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা।
এদের মধ্যে রয়েছেন সম্প্রতি ইসরায়েলে আসা অভিবাসী, পলাতক সেনা কর্মকর্তা এবং একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী।
নভেম্বরে ইসরায়েল দাবি করেছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েও ইসরায়েলে গুপ্তচর নিয়োগ দিচ্ছে তেহরান।
তেহরান এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইরানের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানায়, 'যুক্তিযুক্ত দৃষ্টিকোণ থেকে' ইরানি গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ কমাতে ইরানি ও মুসলিমদের গুপ্তচর হিসেবে নিয়োগ দিতে চাইবে না।
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...