মে মাসে সংঘাতের সময় চিরপ্রতিদ্বন্দ্বী দেশদুটির মধ্যে ভ্রমণ স্থগিত করার পর, ভারতীয় শিখ তীর্থযাত্রীদেরকে প্রতিবেশী পাকিস্তানের ভিসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় নয়াদিল্লি থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদপত্রগুলো জানিয়েছে যে সরকার ‘নির্বাচিত’ দলগুলোকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপনের জন্য ১০ দিনের উৎসব পালনের জন্য ভ্রমণের অনুমতি দেবে।
১৯৯৯ সালের পর থেকে চির-বৈরী পাকিস্তান ও ভারতের মধ্যে মে মাসের সংঘাতটি সবচেয়ে ভয়াবহ।
মে মাসে পরমাণু অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দেশ দুটি’র মধ্যে মারাত্মক ওই সংঘর্ষের পর, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে এখনও তীব্র উত্তেজনা বিরাজ করছে।
যুদ্ধের সময় উভয় পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলা বিনিময়ে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং আন্তঃসীমান্ত স্থলপথটি সাধারণ যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়।
নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশন জানিয়েছেন, তারা ‘ভারত থেকে ২ হাজার ১০০ জনেরও বেশি শিখ তীর্থযাত্রীকে’ ভিসা দিয়েছে।
গুরু নানকের জন্মশহর পাকিস্তানের নানকানা সাহিবে আয়োজিত এই উদযাপন অনুষ্ঠানে হাজার হাজার শিখ তীর্থযাত্রীর আগমনের সম্ভাবনা রয়েছে।
নানকানা সাহিব ভারতের সীমান্ত থেকে ৮৫ কিলোমিটার (৫২ মাইল) পশ্চিমে অবস্থিত। মঙ্গলবার থেকে উৎসবটি শুরু হওয়ার কথা রয়েছে।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের সহিংস অবসানের সময় একটি ঔপনিবেশিক সৃষ্টি ছিল এই সীমান্ত, যা উপমহাদেশকে হিন্দু-প্রধান ভারত এবং মুসলিম-প্রধান পাকিস্তানে বিভক্ত করে।
দুই পাশে পাঞ্জাব রাজ্যের মধ্যে অবস্থিত আটারি-ওয়াঘা স্থল সীমান্ত মে মাসে সাধারণ যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়।
সীমান্তে প্রতিদিন পতাকা অনুষ্ঠানের স্থানে দর্শনার্থীরা উভয় পাশের সৈন্যদের সূর্যাস্ত কুচকাওয়াজ দেখতে আসেন।
ভারত-শাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের লক্ষ্য করে হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করার পর, মে মাসে দেশ দুটির মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নয়াদিল্লির ওই দাবি ইসলামাবাদ প্রত্যাখ্যান করে।
বাসস
ভারতের কলকাতায়
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরটিতে ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা
ভ্রমণের ক্ষেত্রে ...
শিগগিরই বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার
(৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট এ...
বাংলাদেশ ও
ভারতের মধ্যে
১৯৯৬ সালের
গঙ্গা পানি
বণ্টন চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো
দ্বিপক্ষীয় যৌথ
নদী কমিশনের
(জেআরসি) কাঠামোর
আওতায় আলোচনা
করা হবে
বলে জানিয়েছে
ভারত। এ
বিষয়ে নয়াদিল্লির
আনুষ্ঠ...
মিয়ানমারের সামরিক
প্রধান জেনারেল
ইয়ে উইন
উ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপিডোতে থাই
জাতীয় নিরাপত্তা
পরিষদের (এনএসসি)
প্রধান চাতচাই
বাংচুয়াদের সাথে
এক বৈঠকে
প্রতিরোধ গোষ্ঠীগুলোর
কাছে সীমান্ত
...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড.
খলিলুর রহমান বলেছেন, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায়
ঢাকা প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার
প্রস্তাব দিয়েছে এবং একই সঙ্গে
সেখানে অবস্থানরত কোনো বাংলাদে...
সংসদে নিজের
ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে
থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন
বলে একজন কর্মকর্তা
জানিয়েছেন।র্যাপার
থেকে রাজনীতি...
হিমালয়
সীমান্ত নিয়ে আলোচনার জন্য
ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং
রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের
কথা রয়েছে।আগামী
মাসে অনুষ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...