লাদাখে সহিংস বিক্ষোভের দুই দিন পর ‘থ্রি ইডিয়টসের র্যাঞ্চো’ গ্রেপ্তার
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের লাদাখের সুপরিচিত শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বেলা ২টা ৩০ মিনিটের দিকে তাঁর সংবাদ সম্মেলন করার কথা ছিল। এর আগেই লাদাখ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে গত বুধবার লাদাখের রাজধানী লেহতে চারজন নিহত ও অন্তত ৮০ জন আহত হন।
লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার মধ্য দিয়ে অঞ্চলটির নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা সহজ হবে বলে মনে করেন স্থানীয় মানুষ। এই দাবিতে কয়েক বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন ওয়াংচুক।
এসব দাবিতে ১০ সেপ্টেম্বর থেকে ওয়াংচুকসহ কিছু মানুষ অনশন শুরু করেন। তাঁদের মধ্যে দুজন অনশনকারী অসুস্থ হয়ে পড়লে বুধবার পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। সহিংসতার পর বুধবারই টানা দুই সপ্তাহ ধরে চলা অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দাবি, ওয়াংচুক বিক্ষোভকারীদের উসকানি দিয়েছেন। কিন্তু তিনি এই অভিযোগ বারবার অস্বীকার করেছেন।
লাদাখ পুলিশের মহাপরিচালক এস ডি সিং জামওয়ালের নেতৃত্বে একদল পুলিশ আজ সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লেহ শহরে ইতিমধ্যে ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
বুধবার লেহতে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য ওয়াংচুককে দায়ী করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তাঁর ‘উসকানিমূলক বক্তব্যের’ কারণেই সহিংসতার সূত্রপাত হয়েছে। কিন্তু সরকারের অভিযোগ অস্বীকার করে এই পরিবেশকর্মী সহিংসতার নিন্দা জানান।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোনম ওয়াংচুকের এনজিও ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’–এর (এসইসিএমওএল) এফসিআরএ লাইসেন্স বাতিল করে। বিদেশি অনুদান গ্রহণ ও ব্যবহারের জন্য এই লাইসেন্স দেওয়া হয়।
আর্থিক অনিয়মের’ অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের এনজিওর লাইসেন্স বাতিল করেছে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান অভিনীত ‘র্যাঞ্চো’ চরিত্রটি তৈরি হয়েছিল সোনম ওয়াংচুকের আদলে। ওই সিনেমার পর লাদাখে তাঁর তৈরি স্কুলটিও পর্যটকদের কাছে দর্শনীয় হয়ে ওঠে। সমাজ ও শিক্ষা নিয়ে ব্যস্ত থাকা ৫৯ বছর বয়সী এ মানুষটি ২০১৯ সাল থেকে লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষায় আন্দোলন করে যাচ্ছেন।
হিন্দুস্তান টাইমস
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
পাকিস্তান দেশে তৈরি দেশীয় এএম-৩৫০এস দূরপাল্লার রাডার এবং মাচান ট্যাকটিকাল আকাশ প্রতিরক্ষা রাডার সক্রিয় করেছে। যা দক্ষিণ এশিয়ার তড়িৎ-চৌম্বকীয় যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ফলে, যু...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...