৯৭টি তেজস কিনছে ভারত, সময় মতো হাতে পাওয়া নিয়ে সন্দেহ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতীয় বিমান বাহিনীর হাতে তেজস যুদ্ধবিমানের নতুন সংস্করণ তুলে দিতে উদ্যোগী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’(হ্যাল)-এর সঙ্গে ৬৭ হাজার ৩৭০ কোটি টাকার চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী, বিমান বাহিনীকে ৪.৫ প্রজন্মের ৯৭টি হালকা ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান ‘তেজস মার্ক-১এ’ সরবরাহ করবে হ্যাল। টাকার অংকে ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এটিই বৃহত্তম ‘মেক ইন ইন্ডিয়া’ চুক্তি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চুক্তি অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীকে ৬৮টি এক আসনের যুদ্ধবিমান, ২৯টি দু’আসনের প্রশিক্ষণ বিমান এবং সংশ্লিষ্ট সরঞ্জাম-সহ ‘তেজস মার্ক-১এ’ সরবরাহ করবে হ্যাল। ২০২৭-২৮ থেকে সরবরাহ শুরু হওয়ার কথা। ছ’বছরের মধ্যে তা সম্পন্ন হবে।
যদিও ইতিহাস বলছে, চুক্তির সময়সীমা মেনে চলার ক্ষেত্রে হ্যালের নজির ভাল নয়। ২০২৩ সালের অক্টোবরে ‘তেজস মার্ক-১’ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট নয়া প্রশিক্ষণ সংস্করণটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছিল বিমান বাহিনীর হাতে। কিন্তু ২০২১ সালের ৪৬৮৯৮ কোটি টাকার প্রথম বরাতের ৮৩টি যুদ্ধবিমানের মধ্যে এখনও পর্যন্ত তৈরি হয়েছে মাত্র ১০টি। তেজস যুদ্ধবিমান সময়মতো সরবরাহ করতে ‘হ্যাল’ ব্যর্থ হয়েছে বলে কয়েক মাস আগেই অভিযোগ তুলেছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ।
গত জুনে হ্যালের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ডিকে সুনীল তেজস সরবরাহে বিলম্বের জন্য আমেরিকার দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। তিনি জানান, ওই যুদ্ধবিমানের এফ৪০৪ ইঞ্জিন সরবরাহকারী মার্কিন সংস্থা ‘জিই অ্যারোস্পেস’-এর দেরির কারণেই নির্ধারিত সময়ের মধ্যে বিমানগুলি পৌঁছে দিতে দেরি হচ্ছে তাঁদের।
প্রসঙ্গত, ছ’দশক একটানা সার্ভিস দিয়ে চলতি সপ্তাহে অবসর নিয়েছে রুশ প্রযুক্তিতে তৈরি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান মিগ-২১। ভারতীয় বিমান বাহিনীর হাতে আপাতত যে যুদ্ধবিমান বহর রয়েছে, তার মধ্যে তেজস মার্ক-১, রাফাল এবং সুখোই-৩০ এবং মিগ-২৯ অন্যতম।
২০৩১ সালের মধ্যে যুদ্ধবিমান বহর সাজানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এ ক্ষেত্রে মোদীর ‘আত্মনির্ভরতা’র স্লোগান অনুসরণ করে মিগ-২১-এর পরিবর্ত হবে ‘তেজস মার্ক-১এ’। কিন্তু সামরিক পর্যবেক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছেন ‘সময়সীমা’ নিয়ে।
হালকা ওজনের, ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এর ৬৫ শতাংশেরও বেশি যন্ত্রাংশ ও সরঞ্জাম ভারতীয় সংস্থার তৈরি। পরবর্তী ধাপে তেজস ব্যবহারের পরিকল্পনা রয়েছে নৌসেনারও।
আনন্দবাজার
ভারত
ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, মঙ্গলবার (৭ জুলাই) এক ভারতীয় কর্মকর্তা
এ কথা জানিয়েছেন। এদিন
দুই দেশের নেতারা প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং
অন্যান্য ক্ষেত্রে স...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।মস্কো ও বেইজিংয়ের
মধ্...
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমএনডি) কর্তৃক ঘোষিত ১১তম চীন-রাশিয়া যৌথ কৌশলগত আকাশ টহল প্রসঙ্গে একজন চীনা সামরিক বিশেষজ্ঞ গ্লোবাল টাইমসকে বলেছেন যে, এ বছরের যৌথ টহলের দুটি প্রধান বৈশিষ্ট্য ছিল — বোমা...
দেশের
সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক...
সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী ভিত্তিহীন বয়ান, প্রোপাগান্ডা সমাজে অনৈক্য তৈরি করছে বলে মনে করেছেন বিশিষ্ট নাগরিকরা। জাতিকে বিভাজিত করার এ ধরনের প্রবণতা রোধে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তারা...
ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সংঘাতের সময় বিশ্বব্যাপী নজরকাড়া যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের ‘এভিআইসি চেংডু এয়ারক্রাফট কোং’ ২০২৫ সালে রেকর্ড মুনাফা করেছে। এক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ...
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বাবলম্বী হওয়া এবং মধ্যপ্রাচ্য ও ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে নিজেদের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষ...
পাকিস্তান নৌবাহিনী বিমান থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুর-এর লাইভ মহড়া চালিয়েছে।
২১ এপ্রিল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) দপ্তর বলেছে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...